লিভ-ইন পার্টনারকে আঁচড়-কামড়! শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার CID-র অভিনেতা

পুলিশের নথিতে তেমনই উল্লেখ রয়েছে। ওই মডেলের শরীরে বেশকিছু জায়গায় কামড়ের দাগ আছে বলেও জানিয়েছেন পুলিশ। এছাড়াও অতীশ ওই মডেলকে ঘুষি এবং লাথিও মেরেছেন বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের টলিউডের এক অভিনেতার বিষয়ে বিস্ফোরক অভিযোগ। বিনোদন জগতে প্রবেশের পর নিজের দক্ষতার জোরে সুনাম অর্জন করা যায় ঠিকই, কিন্তু এর পেছনে থাকে দীর্ঘ পরিশ্রম। অনেক ধাপ পেরিয়ে তবেই নিজেকে শীর্ষতম জায়গায় নিয়ে যাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেত্রীরা নানারকম যৌন লালসার শিকার হয়েছেন। পরিচালক, প্রযোজক এমনকী অভিনেতাদেরও প্রলোভনে পাড়ি দিয়েছেন একাধিক অভিনেত্রীরা। তাঁরাই এখন প্রতিষ্ঠিত। মাঝে মধ্যেই যৌন লালসার শিকার নিজেরাই প্রকাশ্যে এনেছেন। ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচের শিকার হয়েছেন একাধিক তাবড় তাবড় অভিনেত্রীরা। যাই হোক, এবার টলিউড অভিনেতা অতীশ ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় কাস্টিং কাউচের অভিযোগ দায়ের করলেন একজন উঠতি মডেল।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছেন, গত ছমাস ধরে তাঁর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত অভিনেতা। অতীশকে জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের বিভিন্ন পর্বে দেখা গিয়েছে অতীশকে। সনি আটে দেখানো হয় এই শো। পুলিশ সূত্রের খবর, গত ২৯ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ উঠতি মডেলকে রীতিমতো জোর করে বাড়িতে আটকে রাখেন অতীশ। সঙ্গে নির্যাতিতাকে মারধর করতে শুরু করেন অভিনেতা। পুলিশের কাছে সমস্ত অভিযোগ জানিয়েছেন ওই মডেল নিজেই। এছাড়াও আরও জানা যায় যে, অতীশ কবীর সুমনের বাড়ির বাসিন্দা।

পুলিশের নথিতে তেমনই উল্লেখ রয়েছে। ওই মডেলের শরীরে বেশকিছু জায়গায় কামড়ের দাগ আছে বলেও জানিয়েছেন পুলিশ। এছাড়াও অতীশ ওই মডেলকে ঘুষি এবং লাথিও মেরেছেন বলে অভিযোগ। বার বার মডেলকে হুমকি দিতেন অতীশ। ঘটনার পর উঠতি মডেলকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার, হরিদেবপুর থানায় ওই মডেলের লিখিত অভিযোগের ভিত্তিতেই অতীশকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অতীশকে আলিপুর আদালতে পেশ করার কথা।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব