পারিশ্রমিক বাড়ানোর দাবি না মানায় ‘দ্য কপিল শর্মা’ শো ছাড়লেন সিদ্ধার্থ সাগর

যাঁরা মজার মজার কাণ্ড ঘটিয়ে শোয়ের অতিথিদের বিনোদন দেন। কিন্তু এখন অনেকেই শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ এনে কপিল শর্মা শো ছেড়েছেন। সৌজন্যে পারিশ্রমিক না মেটানোর দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুবছর ধরেই দেশের নম্বর ওয়ান কমেডি শোয়ের তালিকায় রয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। মুলত এই শোটি সম্প্রচারিত হয় সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে। শোয়ের মূল মাথা, অভিনেতা কপিল শর্মার সুবাদে এই শোয়ের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এছাড়াও দেশ-বিদেশেও অভিনেতার লাগামছাড়া খ্যাতি। বলিউডের একাধিক সেলিব্রিটিরা তাঁর শোয়ে আসেন, কপিলের কথার যাদুতে মুগ্ধ সকলে। কথায়, তাঁর সঙ্গে পেরে ওঠা মুশকিলই নয়, না মুমকিন। কমেডিতে একেবারে পরিপূর্ণ থাকে কপিল শর্মার পারফরম্যান্স। তবে শুধু কপিলই নয়, এই শোয়ে রয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরাও। যাঁরা মজার মজার কাণ্ড ঘটিয়ে শোয়ের অতিথিদের বিনোদন দেন। কিন্তু এখন অনেকেই শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ এনে কপিল শর্মা শো ছেড়েছেন। সৌজন্যে পারিশ্রমিক না মেটানোর দাবি।

একই অভিযোগে সম্প্রতি কপিল শর্মা শো ছাড়লেন অভিনেতা সিদ্ধার্থ সাগর। যিনি এই শোয়ের নিয়মিত একজন কাস্ট ছিলেন। অভিনেতার দাবি, প্রযোজকদের সঙ্গে আর্থিক বিরোধের কারণে তিনি পদত্যাগ করেছেন। এর আগে, একই অভিযোগ এনে কপিল শর্মা শো ছেড়েছিলেন অভিনেতা কৃষ্ণা অভিষেক। আর্থিক সমস্যার কারণে তিনি শো ছেড়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কৌতুক অভিনেতা চন্দন প্রভাকরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার দরুন মাঝপথেই শো ছেড়ে দেন। সিদ্ধার্থ সাগর দ্য কপিল শর্মা শোতে সেলফি মৌসি, ওস্তাদ ঘরচোরদাস, ফানবীর সিং এবং সাগর পাগলেতুর মতো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ইটাইমস টিভির মতে, প্রযোজকদের সঙ্গে তাঁর আর্থিক সমস্যার কারণে সিদ্ধার্থ শো ছেড়ে দিয়েছেন।

সিদ্ধার্থ তাঁর পারিশ্রমিক বাড়াতে বলেছিলেন, কিন্তু নির্মাতারা তাঁর পারিশ্রমিক বাড়াতে রাজি হননি। তাই শো ছেড়ে দিল্লিতে চলে গিয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সালে দ্য কপিল শর্মা শো চালু করা হয়৷ বর্তমানে কপিল শর্মা সহ এই শোয়ে অভিনয় করছেন, সুমনা চক্রবর্তী, কিকু শারদা, রাজীব ঠাকুর সহ অন্যান্যরা৷ প্রতি সপ্তাহেই, এই মঞ্চে সেলিব্রিটি অতিথিরা রয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই জনপ্রিয় শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের অন্যতম প্রধান কাস্ট চ্যানেলের বিরুদ্ধে বকেয়া না মেটানোর দাবিতে সরব হয়েছিলেন।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়