হংসল মেহতার ‘ফারাজ’ মুক্তি পাবে একটি শর্তেই, দিল্লি হাইকোর্টের কী নির্দেশ

এই প্রসঙ্গে নির্মাতাদের উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলেছেন, "আপনাদের চলচ্চিত্রের উপর কিছু সম্পাদনা করতে হবে। দুঃখিত, আমরা আপনাকে সাহায্য করতে পারছি না।"

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিচালক হংসল মেহতার চলচ্চিত্র, ফারাজের মুক্তির আগেই কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের। শুক্রবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি মুক্তির কথা। ছবিটি, ২০১৬ সালের বাংলাদেশর ঢাকায় সন্ত্রাসী হামলার উপর ভিত্তি করে নির্মিত। আদালতের কড়া নির্দেশ, নির্মাতারা যাতে সতর্কতার সঙ্গে এই নির্দেশ মেনে চলেন। আসলে ছবিটি আক্রমণ দ্বারা অনুপ্রাণিত। ছবিটির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ঢাকার সন্ত্রাস হামলায় নিহতদের পরিবার। সূত্রের খবর, হলি আর্টিজান সন্ত্রাসী হামলায় নিহত দুই শিশুর মা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে আপত্তি জানিয়েছিলেন।

বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং তালওয়ান্ত সিং-এর একটি বেঞ্চ আপিলকারীদের আইনজীবীকে এই বিষয়ে আরও নির্দেশনা পাওয়ার জন্য সময় দিয়েছেন আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগে আদালত পর্যবেক্ষণ করবেন যে, ছবিতে আপিলকারীদের মেয়েদের কোনও প্রেক্ষাপট আছে কিনা। এই প্রসঙ্গে নির্মাতাদের উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলেছেন, “আপনাদের চলচ্চিত্রের উপর কিছু সম্পাদনা করতে হবে। একটা শর্তেই ছবি মুক্তি পেতে পারে। তা হল, আপনার ছবি গোটাটাই কাল্পনিক জানিয়ে দিতে হবে, এই শর্ত মেনেই মুক্তি পেতে পারে ছবিটি।” 

চলচ্চিত্র নির্মাতাদের আইনজীবী জানিয়েছেন, ছবিটি শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল, ইতিমধ্যেই প্রিন্ট বিতরণ হয়ে গিয়েছে এবং টিকিট বিক্রিও চলছে। নিহত কন্যাদের মায়েরা ছবিটির মুক্তি রোধ করতে চেয়েছিলেন। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, তাঁদের মেয়েদের খারাপভাবে চিত্রায়ণ করা হতে পারে, আর মৃত ব্যক্তির গোপনীয়তাও লঙ্ঘন হতে পারে। এদিকে গত বছরের অক্টোবরে, একক বিচারকের বেঞ্চ ছবিটির মুক্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ওই মহিলাদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। বিচারক পর্যবেক্ষণ করেছিলেন যে, মৃত ব্যক্তির গোপনীয়তার অধিকার তাঁদের মায়েদের দ্বারা উত্তরাধিকারসূত্রে পাওয়া যায় না। তাই আপাতত মুক্তি পাচ্ছে ‘ফারাজ’। 

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়