আমেরিকার শেয়ার বাজার থেকে বের করে দেওয়া হল গৌতম আদানির সংস্থাকে

লাগাতার সম্পত্তি খোয়ানোয় বিশ্বের ধনী তালিকায় ২১ নম্বরে নেমে এসেছেন গৌতম আদানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সত্যিই সময়টা বড্ড খারাপ রাতারাতি সম্পদের পাহাড়ে চড়ে বসা মোদি বান্ধব শিল্পপতি গৌতম আদানির। একদিকে জালিয়াতির অভিযোগ ওঠার পরে দেশের বাজার থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যদিকে আমেরিকার শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, আদানি এন্টারপ্রাইজকে ডাউ জোনসকে থেকে হঠানো হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মার্কিন শেয়ারবাজারে আর ব্যবসা করতে পারবে না গৌতম আদানির সংস্থা। আর ডাউ জোনসের সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গে শুক্রবার ভারতের শেয়ার বাজারে্ আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দাম হু-হু করে পড়তে শুরু করেছে। কার্যত পথের ভিখারি হতে চলেছেন মোদি বান্ধব শিল্পপতি।

গত ২৪ ফেব্রুয়ারি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ এক রিপোর্টে গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে জালিয়াতির বিস্ফোরক অভিযোগ তোলে। ওই রিপোর্টের পরেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দামে ধস নামে। যদিও হিন্ডেনবার্গের রিপোর্টকে ভারতের উপরে আক্রমণ আখ্যা দিয়ে দেশপ্রেমে সুড়সুড়ি দিয়ে মুখরক্ষার চেষ্টা চালিয়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্প সংস্থার কর্তারা। কিন্তু পাল্টা হিন্ডেনবার্গ জানিয়ে দেয়, জাতীয় পতাকায় শরীর মুড়ে ভারতকে লুঠ করছেন গৌতম আদানি। হিন্ডেনবার্গের রিপোর্টের উপরেই ভরসা রেখেছেন বিনিয়োগকারীরা।

যার ফলে প্রতিদিনই হাজার্-হাজার কোটি টাকা সম্পত্তি হারাচ্ছেন এক সময়ে বিশ্বের দুই নম্বর ধনীর তকমা পাওয়া গৌতম আদানি। গত ২৪ জানুয়ারির পরে অন্তত সাড়ে সাত লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তি খুঁইয়েছেন তিনি। যার ফলে বিশবের ধনী তালিকায় তিন নম্বর থেকে শুক্রবার ২১ নম্বরে নেমে গিয়েছেন। মার্কিন শেয়ারবাজার থেকে আদানি গোষ্ঠীকে বের করে দেওয়ার ফলে বিদেশি বিনিয়োগকারীরাও মুখ ফেরাবেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ