Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুয়ারে দুয়ারে ‘দিদির দূত’ অরাজনৈতিক ব্যক্তিরাও

‘দিদির দূত’ হয়ে এবার মানুষের কাছে পৌঁছে যাবেন অরাজনৈতিক ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে প্রশান্ত কিশোরের সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শুনতে চলতি বছরের ২ জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে(Nazrul Mancha) ‘দিদির সুরক্ষা কবচ’(Didir Surakhsha Kavach) কর্মসূচির কথা ঘোষণা করেছিল তৃণমূল(TMC) নেতৃত্ব। মোট ১৫টি আর্থসামাজিক প্রকল্প মানুষ পাচ্ছেন কী পাচ্ছেন না, এলাকার উন্নয়ন হচ্ছে কী হচ্ছে না এবং তাঁরা কে কী অসুবিধায় রয়েছেন সেটা জানতেই আমজনতার বাড়িতে বাড়িতে তৃণমূলের নেতা থেকে মন্ত্রীদের পৌঁছে যাওয়ারই এই ‘দিদির দূত’(Dididr Doot)দের কাজ। তবে এবার তৃণমূলস্তরের মানুষের কাছে পৌঁছে যাবেন কোনও রাজনৈতিক নেতা বা মন্ত্রী নন, একেবারে অরাজনৈতিক ব্যক্তিরা(Non Political Person)। ‘দিদির দূত’ হিসেবেই তাঁরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শুনবেন ও তা জানাবেন রাজ্য সরকারকে।  

আরও পড়ুন মাত্র ৩ হাজার টাকাতেই মিলছে আধার কার্ড, পোয়াবারো অনুপ্রবেশকারীদের

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অরাজনৈতিক ব্যক্তিদের বাছাই পর্বের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন সেই সব বাছাই ব্যক্তিকে কর্পোরট সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা বাড়িবাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের যাবতীয় অভাব অভিযোগের কথা শুনবেন এবং তা প্রশাসনের কাছে পাঠিয়ে দেবেন। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের মাধ্যমে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  যে সব অরাজনৈতিক ব্যক্তিত্বরা ‘দিদির দূত’ হয়ে বাড়ি বাড়ি যাবেন, তাঁদের জন্য নতুন ধরনের কিট পাঠানো হয়েছে। তাতে রয়েছে দিদির সুরক্ষা কবজের ব্যাজ, রিস্ট ব্যান্ড, প্রকল্প বিষয়ে নির্দেশিকা। অ্যাপের মাধ্যমে কীভাবে কাজ করতে হবে তাও বলা রয়েছে এই বিশেষ কিটে। বিভিন্ন এলাকায় অরাজনৈতিক ‘দিদির দূত’দের হাতে এই বিশেষ কিট তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়ছে। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা জেনে তা অ্যাপের মাধ্যমে তুলে ধরাই হবে এদের কাজ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে তৃণমূল স্তরে মানুষের পাশে থেকে আশ্বস্ত করার লক্ষ্যমাত্রা নিয়েই এই প্রকল্প বাস্তবায়নের পথে শাসক শিবির, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখন আর এলাকায় এলাকায় নয়, এবার দিদির দূত পৌছাবেন মানুষের বাড়িতে বাড়িতে।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?