সুপ্রিম কোর্টের মন্তব্য়ে জ্বলছে সিকিম, বসছে বিধানসভার অধিবেশন

ডাকা হল বিধানসভার অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: সর্বোচ্চ আদালতের একটি মন্তব্যকে কেন্দ্র করে ফুটছে গোটা সিকিম। শনিবার থেকে সেখানে দুইদিনের বনধ ডাকা হয়েছে। বনধের ডাক দিয়েছে পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। অন্যদিকে, রাজ্য সরকার মন্ত্রিসভার জরুরী বৈঠক ডেকেছে। যে রায়কে কেন্দ্র করে সিকিমবাসী সুপ্রিম কোর্টের ওপর ক্ষুব্ধ সেই রায় পর্যালোচনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পিটিশন দাখিল করা হয়েছে। 

যাবতীয় বিতর্কের নেপথ্যে অ্যাসোসিয়েশন অব ওল্ড সেটলার্স অব সিকিম-য়ের সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলা। মামলায় বলা হয়েছে,  ভারতের সঙ্গে সিকিমের সংযুক্তিকরণের আগে (ভারত ভূখণ্ডে সিকিমের অন্তর্ভুক্তি ২৬ এপ্রিল, ১৯৭৫)  যাদের জন্ম, তাদের আয়করে ছাড় দেওয়া হোক। সেই আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়,  সিকিমের ১৯৪৮-য়ের আয়কর আইন অনুসারে, যে বা যারা সিকিমে ব্যবসা বা অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত তারা প্রত্যেক কর দিতে বাধ্য। জন্মসূত্রে যারা সিকিমবাসী তাদের ক্ষেত্রেও এই আয়কর ধারা প্রযোজ্য হবে।যেমন ভুটিয়া-লেপচা। যাদের জন্ম অন্যত্র, তাদের ক্ষেত্রেও আয়কর ধারা কার্যকর হবে।  নেপালে জন্ম হলেও সিকিমে যারা বসবাস করছে যেমন, নেপালি-সিকিমি তাদের ক্ষেত্রেও সিকিমের ১৯৪৮-য়ের আয়কর আইন কার্যকর হবে। 

সুপ্রিম কোর্টের এই রায়ে সংখ্যাগরিষ্ঠ সিকিমবাসী অসন্তুষ্ট।  অন্য়দিকে, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শনিবার মন্ত্রিসভার জরুরী বৈঠক ডেকেছেন। আগামী ৯ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী মণি কুমার শর্মা ইস্তফা দিয়েছেন। সিকিম রীতিমতো অশান্ত। 

আরও পড়ুন সিকিমকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা