ভারতীয়দের জন্য ভিসা নিয়ম শিথিল আমেরিকার

বিবৃতি জারি করে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয়দের জন্য ভিসা নিয়ম শিথিল করল আমেরিকা। 

দিল্লিস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে নতুন নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগে মার্কিন ভিসা পেতে গেলে কম করেও এক বছরের বেশি সময় অপেক্ষা করতে হত (৫০০ দিন)। পাশাপাশি ভিসার আবেদন প্রক্রিয়াও ছিল জটিল। নতুন নিয়মে বলা হয়েছে, যে সব ভারতীয় আমেরিকা যেতে চাইবে তারা তাদের গন্তব্যস্থানে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবে। ফলে, ৫০০ দিন তাদের আর ভিসা পেতে অপেক্ষা করতে হবে না। খুব কম সময়ের মধ্যে আবেদনকারীকে পাঠিয়ে দেওয়া হবে ভিসা। 

পাশাপাশি প্রথমবার যারা আমেরিকা যেতে চেয়ে ভিসার জন্য আবেদন করেছেন বা করবেন, তাদের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করেছে মার্কিন দূতাবাস। পরীক্ষা হবে দূতাবাসে। দিল্লি ছাড়াও মুম্বই, কলকাতা, চেন্নাই এবং হায়দরাবাদে তাদের দূতাবাসে হবে এই পরীক্ষা। গত ২১ জানুয়ারি প্রথম এই সব দূতাবাসে ভিসা আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হয়। ভারতীয়দের দ্রুত যাতে মার্কিন ভিসা দেওয়া যায়, তার জন্য প্রতিটি দূতাবাসে কর্মী সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে  দূতাবাসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।   

দিল্লিস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, অন্যান্য দেশের তুলনায় ভারতে তাদের ভিসার চাহিদা অনেক বেশি। আগে এই ভিসা পাওয়ার জন্য দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হত।  নতুন নিয়মে খুব অল্প সময়ের মধ্যে আবেদনকারীরা ভিসা পেয়ে যাবেন। 

আরও পড়ুন রেকর্ড পরিমাণ ভারতীয়কে ভিসা দিচ্ছে আমেরিকা

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই