নোট বাতিলের সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা

রিভিউ পিটিশন দাখিল করেন আইনজীবী এমএল শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নোট বাতিলে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন দাখিল হয় রবিবার। সর্বোচ্চ আদালতের আইনজীবী এমএল শর্মা এদিন পিটিশন দাখিল করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। এমএল শর্মা-সহ ৫৮ জন মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। চলতি বছর ২ জানুয়ারি সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতির মধ্যে চারজন ওই সিদ্ধান্তকে সঠিক আখ্যা দেয়।  পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের বিচারপতি হলেন এস আবদুল নাজির, বিআর গাভাই, এএস বোপান্না, ভি রামসুব্রহ্মণিয়ম, ভি আর নাগরত্ন। একমাত্র নাগরত্ন সিদ্ধান্তকে সাংবিধানিক বৈধতা দিতে অস্বীকার করেন। 

রবিবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে আইনজীবী এমএল শর্মা জানিয়েছেন, রায়দানকালে সাংবিধানিক বেঞ্চে তাঁর লিখিত বক্তব্য গুরুত্ব দিতে অস্বীকার করে। মহামান্য় আদালতের কাছে আর্জি, ওই লিখিত বক্তব্য খতিয়ে দেখলে সাংবিধানিক বেঞ্চ বুঝতে পারবে কেন তিনি নোট বাতিলের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাই, সর্বোচ্চ আদালতের কাছে তাঁর বিশেষ আর্জি অনুগ্রহ করে ওই সাংবিধানিক বেঞ্চ যেন তাঁর লিখিত বক্তব্য আরও একবার পড়ে দেখুক। তাহলে তারা  আগের রায় খারিজ করে নতুন করে রায় ঘোষণা করবে। 

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬-য়ের ৮ নভেম্বর রাত আটটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে। 

আরও পড়ুন নোট বাতিলের সিদ্ধান্ত সাংবিধানিক ঘোষণা সুপ্রিম কোর্টের, অমত এক বিচারপতির

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা