‘একবার লতাজীর সাক্ষাৎকার দেখে চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম’, স্মৃতি টানলেন সায়রা বানু

সায়রা ১৯৭৪ সালের একটি ঘটনাও বর্ণনা করতে গিয়ে বলেন, যখন দিলীপ লন্ডনে লতাকে তার বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন ভারতের ‘নাইটেঙ্গেল’, ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর শেষ কয়েকটা দিন তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। মাল্টি অর্গ্যান ফেইল করে মারা গিয়েছেন দেশের সরস্বতী। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল, ৯২ বছর। তিনিও করোনা ভাইরাসের সংক্রামিত হয়েছিলেন। কিন্তু শেষমেষ করোনা কাটিয়ে উঠতে পারলেও কোভিড পরবর্তী অসুস্থতার ধাক্কা সামলাতে পারেননি শিল্পী। দশকের পর দশক তাঁর সুরেলা যাদুতে মোহিত হয়েছে আসমুদ্রহিমাচল। তাঁর মৃত্যুতে আজও শোকস্তব্ধ গোটা দেশ। আজ তাঁর কিংবদন্তির মৃত্যুবার্ষিকীতে জানাবো তাঁর বিষয়ে একটি অজানা তথ্য। সালটা ছিল ১৯৯৪। সুরজ বরজাতিয়ার ব্লকবাস্টার ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে একমাত্র গায়িকা হিসেবে ডাক পড়েছিল লতা মঙ্গেশকরের। ছবিতে দশটি গান রয়েছে। জানা যায়, এই সবকটি গানই লতা মাত্র চার দিনের মধ্যে রেকর্ডিং সম্পন্ন করেন। কারণ তাঁকে একটি কনসার্টের জন্য দেশ ছাড়তে হয়েছিল। এর মধ্যে একদিনে চারটি গান রেকর্ড করেছেন তিনি। আর তাঁর কন্ঠের সবকটি গান সুপারহিট হয়েছিল। বিশেষ করে ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানটির নস্টালজিয়া আজও তরুণ প্রজন্মের মধ্যে বর্তমান।

এরপরেই ছবির সুরকার রামলক্ষ্মণের কর্মজীবন ঘুরে যায়। এছাড়াও রাজশ্রীর ম্যায়নে পেয়ার কিয়া (1989 সালে) গানগুলিও রামলক্ষ্মণের ভাগ্য বদলে দিয়েছিল, বিশেষ করে লতাজি এবং এসপি বালাসুব্রমণিয়ামের দিল’ দিওয়ানা বিন সাজনা কে’ গানটি এতটাই হিট হয়েছিল। সুতরাং ম্যায় প্যায়ার কিয়া এবং হাম আপকে হ্যায় কৌন ..!-এর সাফল্যের পরে, রামলক্ষ্মণ লতাজিকে তাঁর সৌভাগ্যবান মাসকট হিসাবে বিবেচনা করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে তিনি তাঁর প্রায় সমস্ত সংগীত সাউন্ডট্র্যাকে গান গাইবেন। এরপর রামলক্ষ্মণ যশ চোপড়ার দিল তো পাগল হ্যায়, ছবিতে স্বাধীন সঙ্গীত রচয়িতা হিসেবে কাজ করেছিলেন। এদিকে লতাজি ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ১০ টি গানের মধ্যে ৯ টি গান গেয়েছিলেন। এদিকে লতাজির প্রথম মৃত্যুবার্ষিকীতে, প্রবীণ অভিনেতা সায়রা বানু দিলীপ কুমারের সঙ্গে তাঁর বন্ধনটিকে স্মরণ করেছিলেন। সায়রা ১৯৭৪ সালের একটি ঘটনাও বর্ণনা করতে গিয়ে বলেন, যখন দিলীপ লন্ডনে লতাকে তার বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সায়রা বলেন, “তিনি (লতা) চলচ্চিত্রে আমার কণ্ঠস্বর ছিলেন। আমি সৌভাগ্যবান যে আমার প্রথম চলচ্চিত্র জঙ্গলি তাঁর কণ্ঠের দ্বারা শুরু হয়েছিল। তিনি আমার প্রথম গান ‘জা জা জা মেরে বাচপান’ রেকর্ড করেছিলেন। আমি যথেষ্ট ভাগ্যবান যে আমি কয়েক বছর পরে তাঁর একটি সাক্ষাতকার দেখেছিলাম, এবং যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন নায়িকাকে তিনি তাঁর কণ্ঠের জন্যে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন, লতা জি উত্তর দিয়েছিলেন, ‘সায়রা বানু’।

শোনা মাত্রই আমি আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম।” দিলীপ এবং লতার ঘনিষ্ঠ সমীকরণ সম্পর্কে কথা বলতে গিয়ে সায়রা বলেন, “সে সময় এটি একটি ভিন্ন দৃশ্য ছিল। দুজনেই কাজের জন্য একই ট্রেনে একসঙ্গে যাতায়াত করতেন। তাঁরা ছিল ভাই বোনের মতো।”

১৯৪২ সালে তিনি একটি মারাঠী ছবির প্লেব্যাকের মাধ্যমে প্রথম সুরেলা জগতে প্রবেশ করেন। মাত্র ১৩ বছর বয়সেই গানের মাধ্যমে উপার্জন শুরু করেন লতা মঙ্গেশকর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রায় ৭ দশক ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। আজও তিনি সকল সঙ্গীতশিল্পীদের শিক্ষিকা। তিনি শুধু দেশের নয়, গোটা বিশ্বের গর্ব।

লতা মঙ্গেশকর তাঁর দীর্ঘ কেরিয়ারে ২ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন সঙ্গে ৩৬ টি আঞ্চলিক ভাষায় কন্ঠ দিয়েছেন। তাঁর কন্ঠে লিপ মিলিয়েছেন অভিনেত্রী সায়েরা বানু, শর্মিলা ঠাকুর, সুচিত্রা সেন, জয়া ভাদুরি-সহ নবীন প্রজন্মের নায়িকারাও। অনিল বিশ্বাস, এসডি বর্মন, সলীল চৌধুরীর মতো একাধিক সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।তাঁদের সকলের খুবই পছন্দের গায়িকা ছিলেন লতা।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র