চারিদিকে কড়া নিরাপত্তা, কয়েক ঘন্টার মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিড-কিয়ারা

একটি চালান শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান। হোটেলে এই সংস্থার শতাধিক গার্ড মোতায়েন করা হয়েছে। বিয়েতে আগত প্রায় দেড়শ অতিথির নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত বলিউডের পাওয়ারফুল জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ৭ ফেব্রুয়ারি বিকেল ৪ টে থেকে ৫ টা নাগাদ তাঁদের বিয়ের সাত পাকে ঘুরবেন। ইতিমধ্যেই রাজস্থানে সাজো সাজো রব। ভিক্যাটের বিবাহ পন্থা অবলম্বন করে রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধতে চলেছেন সিড-কিয়ারা। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। গোটা মহলের সাজগোজ কমপ্লিট। যদিও মাত্র ১০০ জনের সান্নিধ্যে চার হাত এক হবে তাঁদের। আপাতত অতিথিরা সবাই পৌঁছে গিয়েছেন রাজস্থানে। নো-ফোন নীতি শেরশাহ জুটিও অবলম্বন করছেন। জানা গিয়েছে, তাঁদের বিয়ের ভেনুতে যেমন রাজকীয় ছোঁয়া রয়েছে, তেমনি মেনুতেও রয়েছে রাজশাহী মেজাজ।

১০ টি দেশের ১০০ বেশির পদ রয়েছে তাঁদের বিয়ের মেনুতে, যার মধ্যে থাই, ইতালি, চায়না ইত্যাদি দেশীয় খাবার। এছাড়াও স্থানীয় খাবারের মধ্যে রয়েছে আট ধরনের চুরমা বাটি ইত্যাদি। এছাড়াও অতিথিদের জন্যে বিশেষ কার্নিভালের ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকবে বিভিন্ন চুরি, ওরনার স্টল। রীতিমতো মরুভূমির দেশে মেলা লেগেছে। অতিথিদের মধ্যে রয়েছেন, জুহি চাওলা থেকে শুরু করে করণ জোহর, শাহিদ কাপুর, মীরা কাপুর-সহ বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিবিশেষ। যাই হোক, কিয়ারা সিদ্ধার্থের ‘বিগ ফ্যাট ওয়েডিং’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। জানা গিয়েছে, তাঁদের প্রাক-বিয়ের একাধিক রীতি ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তাঁদের জমকালো বিয়ের আগে, সিড-কিয়ারার রোকা এবং চুড়া অনুষ্ঠান সঙ্গীতের রাতেই অনুষ্ঠিত হয়েছে।

দুই পরিবারের একত্রিত হওয়ার প্রতীক রোকা গতকাল সম্পন্ন হয়েছে। যেখানে সিদ্ধার্থ ও কিয়ারার বাবা-মা উভয়েই উপস্থিত ছিলেন। একই ধারাবাহিকতায় চুড়ার অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। সোমবার, এই অনুষ্ঠানগুলি হয়। এদিকে সিড-কিয়ারার মজার সঙ্গীতের এবং হলদির একাধিক ছবি ফাঁস হয়ে গিয়েছে ইন্টারনেটে। গতরাতে সঙ্গীত রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের বিবাহের স্থানটি গোলাপী রঙে আলোকিত হতে দেখা গিয়েছে। সিদ্ধার্থ কিয়ারা আদভানির ভাই মিশালের সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মিশাল পেশায় একজন র‌্যাপার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। মিশালের প্রথম ট্র্যাক নো মাই নেম ২০২২ সালের নভেম্বরে প্রকাশ হয়েছিল। সূর্যগড় প্রাসাদে হলদি এবং মেহেন্দি শুরু হয়েছে। মেহেন্দি সঙ্গীতের রাত ছিল রবিবার এবং ৬ ফেব্রুয়ারি হলদির দিন। মরুভূমির টিলাগুলির মধ্যে বিয়ের স্থানটি তাজা ফুলে সজ্জিত।

রবিবার রাতে কিয়ারা আদভানির বাল্যবন্ধু এবং স্কুলের সহপাঠী, ইশা আম্বানিও একটি প্রাইভেট প্লেনে পৌঁছেছেন রাজস্থানে। সূর্যগড়ের চারপাশে রক্ষীরা অস্ত্র নিয়ে মোতায়েন রয়েছে এবং প্রাঙ্গণের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই। সিদ্ধার্থ এবং কিয়ারা তিনটি সংস্থার কাছে নিরাপত্তা পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। একটি চালান শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান। হোটেলে এই সংস্থার শতাধিক গার্ড মোতায়েন করা হয়েছে। বিয়েতে আগত প্রায় দেড়শ অতিথির নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র