মহিলারা মসজিদে গিয়ে নমাজ পড়তেই পারেন: মুসলিম ল্য বোর্ডের

সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্মাবলম্বী মুসলিম মহিলারা মসজিদে গিয়ে নমাজ পড়তেই পারেন। এই ব্যাপারে ইসলাম ধর্মে কোনও ধরনের বিধিনিষেধের কথা বলা নেই। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল্য বোর্ড হলফনামা দিয়ে  জানিয়েছে,  ভারতের ধর্মপ্রাণ মুসলিম মহিলারা মসজিদে গিয়ে নমাজ পড়তেই পারেন। সে অধিকার তাদের রয়েছে। তারা মসজিদে নমাজ পড়বেন না বাড়িতে, সেটা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। তবে ইসলামে এই নিয়েও কোনও বিধিনিষেধ নেই।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল্য বোর্ডের লিখিত এই এফিডেভিটের পিছনে রয়েছে ফারহা আনওয়ার হুসেন শেখের দায়ের করা একটি জনস্বার্থ মামলা, যেখানে তিনি বলেছেন মসজিদে গিয়ে মহিলাদের নমাজ পাঠে আপত্তি ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়ার সামিল। এই  নির্দেশিকা অসাংবিধানিক।  ওই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল্য বোর্ডের অবস্থান জানতে চেয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ পাঠানো হয়।  নোটিশের জবাবে ল্য বোর্ড তাদের অবস্থান স্পষ্ট করল। বোর্ড এও জানিয়েছে, দিনে পাঁচবার নমাজ পাঠের যে প্রথা মুসলিম সমাজে রয়েছে, সেটা মহিলাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। এমনকী, শুক্রবারের জুম্মার নমাজ পাঠও নয়। ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান ভিন্ন। তাই, বাড়িতে বসে বা মসজিদে গিয়ে নমাজ পাঠের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। তবে মুসলিম ল্য বোর্ড চায়, মহিলা তাঁর পরিবারের কোনও সদস্যকে নিয়ে গিয়ে যেন মসজিদে নমাজ পাঠ করে।   

আরও পড়ুন ট্রেনে কেন নমাজপাঠ, রেগে আগুন পদ্মনেতা

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা