মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

বিবিসির তথ্যচিত্রের উপরে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করেছেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০০২ সালে গুজরাত দাঙ্গায় ত‍ৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র তৈরি তথ্যচিত্রের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। শুক্রবার এ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না আবেদনকারীর উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন ‘কী করে ভাবলেন শীর্ষ আদালত বিবিসির উপরে নিষেধাজ্ঞা জারি করবে? আপনি যে যুক্তি তুলে ধরেছেন তা ভিত্তিহীন এবং অসাড়। তাই আবেদন বাতিল করে দেওয়া হল।’

গুজরাত দাঙ্গা ও ত‍ৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দুই পর্বের এক তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামে ওই তথ্যচিত্র কার্যত প্রধানমন্ত্রীর রাজধর্ম পালনে চরম ব্যর্থতা তুলে ধরা হয়েছে। দেশের মানুষ যাতে ওই তথ্যচিত্র দেখতে না পান তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তথ্যচিত্রের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস, সিপিএম সহ বিরোধীদের পক্ষ থেকে ওই তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তথ্যচিত্র প্রদর্শন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

বিবিসির তৈরি তথ্যচিত্র যাতে দেশের মানুষ দেখতে না পারেন সেই লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ হিনদু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। বিবিসির উপরে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এদিন ওই মামলার শুনানির সময়ে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না উষ্মা প্রকাশ করে আবেদনকারীর উদ্দেশে বলেন, ‘একটা তথ্যচিত্র কীভাবে গোটা দেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করবে?কীভাবে ‘বিবিসি’র মতো সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির মতো আদেশ দিতে পারে শীর্ষ আদালত?’ এর পরেই মামলা খারিজ করে দেন বিচারপতি।

 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা