বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে হেরে গেল মেসি-এমবাপে’র পিএসজি

শনিবার রাতে লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-১ গোলে হার মানতে হল ক্রিস্তফ গালতিয়েরের ছেলেদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না প্যারিসের বিখ্যাত ক্লাব পিএসজি’র। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে-নেইমারের ক্লাব শনিবার রাতে ঘরোয়া লিগে হেরে গেল।  লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-১ গোলে হার মানতে হল ক্রিস্তফ গালতিয়েরের ছেলেদের। চলতি বছরে এ নিয়ে চার বার হারের স্বাদ পেতে হল পিএসজি-কে।

আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ান্স লিগে জার্মানির বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে চলেছে মেসি-এমবাপের ক্লাব। তার আগে ঘরোয়া লিগে মোনাকোর বিরুদ্ধে জিতে ছেলেদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা চালিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। কিন্তু মেসি ও এমবাপেহীন পিএসজিকে এদিন ম্যাচের শুরু থেকেই কার্যত চাপে রেখেছিল আলেকজান্ডার গোলোভিন, বেন ইয়েদেররা। ম্যাচের শুরুতেই চার মিনিটের মাথায় ইয়াদের বাড়ানো পাস পিএসজির জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আলেকজান্ডার গোলোভিন। ১৮ মিনিটের মাথায় ফের পিএসজির জালে বল জড়ান বেন ইয়েদের। পর পর দুই গোল খাওয়ার পরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বের্নতে, এমেরিরা। ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে বের্নতের পাস ছয় গজ বক্সের সামনে পেয়ে মোনাকোর জালে পাঠান ওয়ারেন জেইর এমেরি। কিন্তু ব্যবধান কমানোর স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজির ছেলেরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের পিএসজির জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান বেন ইয়েদের।

৩-১ গোলে পিছিয়ে থাকা পিএসজিকে দ্বিতীয়ার্ধে আরও ছন্নছাড়া লেগেছে। লি্ওনেল মেসি-কিলিয়ান এমবাপের অনুপস্তিতি ভালই টের পাওয়া গিয়েছে। চ্যাম্পিয়ান ক্লাবটির আক্রমণ তেমন দানা বাঁধতে পারেনি। মোনাকোর ছেলেরা ব্যবধান বাড়ানোর জন্য চেষ্টা চালিয়েছিল। ভাগ্যের জোরে বেশ কয়েকবার গোল খেতে খেতে রক্ষা পেয়েছে পিএসজি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতেই মাঠ ছাড়তে হয় বেন ইয়েদদের।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস