খ্যাতিমান অভিনেতা হওয়া সত্ত্বেও অভাবের টানে স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছিল প্রাণকে……

খ্যাতি পাওয়ার পরেও ছয় মাসের বেশি আমার কাছে কোনও কাজ ছিল না। শেষে সংসারের খরচ, ইলেকট্রিক বিল মেটানোর জন্য আমাকে আমার স্ত্রীর কিছু গহনা বিক্রি করতে হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি হোক বা বাংলা, চলচ্চিত্র হোক বা ধারাবাহিক, যেকোনো জায়গাতেই নায়কের পাশাপাশি খলনায়কদের রাজত্ব বেশি নজর কেড়ে নিত দর্শকদের। কারণ যেকোনও গল্পে নায়কের পাশাপাশি ভিলেন বা খলনায়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পের অন্যতম প্রধান আকর্ষণ ভিলেনরাই। যাই হোক, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি সময় অভিনেতাদের নায়ক এবং খলনায়কের বিভাগে বিভক্ত করা থাকতো। সিনেমায় অধিকাংশ নায়কদের আতঙ্কিত করত সেইসব খলনায়করা। যারা একসময় হিন্দি সিনেমার অন্যতম প্রাণভ্রমরা ছিল। হিন্দি ইন্ডাস্ট্রির সেই সময়ের অন্যতম জনপ্রিয় ভিলেন ছিলেন প্রাণ। ৬০ এবং ৭০ দশকের বলিউডের আইকনিক ভিলেন।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্র মহলে রাজত্ব করেছেন প্রাণ। প্রত্যেকটি সিনেমায় তাঁকে খলনায়কের চরিত্রেই বেশি দেখা যেত। ১৯৫০ এর দশক থেকে তিনি অভিনয় শুরু করেন। কিন্তু একসময় বিখ্যাত অভিনেতা হওয়া সত্ত্বেও অনেক সংগ্রাম করতে হয়েছিল তাঁকে। রেডিফের একটি সাক্ষাৎকারে প্রাণ একবার তাঁর প্রথম জীবনের দিনগুলির কথা স্মরণ করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, প্রাথমিক জীবনে মুম্বই আসার পর তাঁকে খুবই কষ্ট সহ্য করতে হয়েছিল। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রিতে ২০ টিরও বেশি চলচ্চিত্রের পরে, আমি ভেবেছিলাম হিন্দি চলচ্চিত্র আমাকে স্বাগত জানাবে, কিন্তু আমি ভুল ছিলাম। কিন্তু এখানে তো খুবই অপমান সহ্য করতে হয়েছিল। খ্যাতি পাওয়ার পরেও ছয় মাসের বেশি আমার কাছে কোনও কাজ ছিল না। শেষে সংসারের খরচ, ইলেকট্রিক বিল মেটানোর জন্য আমাকে আমার স্ত্রীর কিছু গহনা বিক্রি করতে হয়েছিল।”

প্রাণ ১৯৪০ সালে লাহোরে ইয়ামলা জাট নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অনেক হিট ছবিতে কাজ করার পর, তিনি ১৯৪৭ সালের আগস্টে দেশভাগের সময় ইন্দোরে এবং তারপর বোম্বেতে চলে যান। তিনিই জানান, লাহোরে দাঙ্গা শুরু হলে, তিনি তাঁর গোটা পরিবারকে ইন্দোরে পাঠিয়ে দিয়েছিলেন। অভিনেতার কথায়, “১৯৪৭ সালে লাহোরে যখন দাঙ্গা শুরু হয়, তখন আমি আমার স্ত্রী এবং এক বছরের শিশুকে আমার শ্যালকের সঙ্গে ইন্দোরে পাঠিয়ে দিই। সেই সময় আমার ছেলের প্রথম জন্মদিন ছিল ১১ অগাস্ট ১৯৪৭, সেদিন আমার স্ত্রী আমাকে বলেছিলেন যে, আমি ইন্দোরে না এলে ছেলের জন্মদিনের উদযাপন করবেন না। এভাবেই আমি ১০ আগস্ট ইন্দোরে চলে যাই। পরদিনই, অল ইন্ডিয়া রেডিও ঘোষণা করে যে, লাহোরে আন্তঃসাম্প্রদায়িক গণহত্যা শুরু হয়েছে। তাই আমি আর লাহোরে ফিরে না গিয়ে, আমরা সবাই বোম্বে চলে যাই। এরপর আমি এবং আমার পরিবার স্বাধীনতার প্রাক্কালে, ১৪ আগস্ট, ১৯৪৭ মুম্বই পৌঁছই।”

মুম্বইতে বোম্বে টকিজের চলচ্চিত্র জিদ্দি দিয়ে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র মহলে। পরবর্তীতে গৃহস্থি অপ্রাধি, পুটলিতে কাজ করেন। যেগুলি আজও বলিউড চলচ্চিত্রেরসব বড় হিট হিসাবে প্রমাণিত হয়। এরপর ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়তে শুরু করলে তাঁর চাহিদা বাড়তে থাকে। তিনি যেমন অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন, তাঁর অফ-স্ক্রিন ব্যক্তিত্বের জন্যেও সবার কাছে সমানভাবে প্রিয় ছিলেন। ১২ ফেব্রুয়ারি রবিবার প্রাণের ১০৩ তম জন্মবার্ষিকী। তাঁর জীবনের আরও একটি অজানা তথ্য হল, সত্তরের দশকে, তিনি একবার ফিল্মফেয়ার পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ২০১৩ সালের হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে অনুযায়ী, প্রাণের সেরা সহ-অভিনেতার (বেইমান-এর জন্য) ফিল্মফেয়ার পুরস্কার গ্রহণ না করার কারণ ছিল, যেহেতু গুলাম মোহাম্মদের সেরা সঙ্গীতের জন্যে পুরস্কার পাননি, তাই তিনি পুরস্কার প্রত্যাখান করেছিলেন। সে বছর সেরা সঙ্গীতের পুরস্কার পেয়েছিল প্রাণের ছবি বেইমান। শুধু তাই নয়, সেই বছর বেইমান সাতটি ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিল। সেরা পরিচালক, চলচ্চিত্র, অভিনেতা, সঙ্গীত, গীতিকার, পুরুষ প্লেব্যাক গায়ক এবং পার্শ্ব অভিনেতার মনোনয়ন। প্রাণ ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর জন্যে সুপরিচিত ছিলেন।

তিনি যা সঠিক বলে মনে করতেন তাই করতেন। প্রাণ তাঁর দীর্ঘ কর্মজীবনে, মুনিমজি, জব পেয়ার কিসিসে হোতা হ্যায়, চোরি চোরি, জিস দেশ মেন গঙ্গা বেহতি হ্যায়, রাম অর শ্যাম, গুমনাম, উপকার, হাফ টিকিট, জনি মেরা নাম এবং পূরব অর পশ্চিম সহ অনেক হিট ছবিতে কাজ করেছেন। যদিও তিনি খলনায়ক হিসেবে বেশি জনপ্রিয় ছিলেন। তিনি ২০১৩ সালে, দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। তবে তিন সেই সময়ে ব্যক্তিগতভাবে পুরষ্কার গ্রহণ করতে অক্ষম ছিলেন, তাই সেই সময়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তেওয়ারি তাঁর মুম্বাইয়ের বাসভবনে গিয়ে তাঁকে পুরস্কারটি প্রদান করে আসেন। ২০১৩ সালে ৯৩ বছর বয়সে মারা যান প্রাণ।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র