ভালোবাসা দিবসে দেশজুড়ে মুক্তি পাচ্ছে একাধিক কালজয়ী রোমান্টিক সিনেমা, রয়েছে ‘টাইটানিক’-ও

মহামারির পরে, নতুন সিনেমাগুলি রিলিজ করার পরেও যখন বক্সঅফিসে তেমন সাফল্যতা অর্জন করতে পারছেনা, সেই কারণেই দর্শকদের মনে আকর্ষণ সৃষ্টি করার জন্যে পুরোনো ছবিগুলি আবারও বিশ্বজুড়ে রিলিজ করানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ভালোবাসার সপ্তাহ। ফেব্রুয়ারি মানেই প্রেমের মরসুম। ভালোবাসার সপ্তাহ শেষ হতে আর ২ দিন বাকি। আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ‘ভ্যালেন্টাইনস ডে’। সকল প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসা উদযাপনের দিন। যদিও ভালোবাসার কোনও আলাদা দিন হয়না। মনের মানুষটা কাছে থাকলে জীবনের সবটা দিনই যে ভালোবাসার দিন। কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, ভ্যালেন্টাইনস ডে-এর এই প্রথা। তাই প্রেমের দিন বলতে আলাদা কিছু না হলেও এই দিনটি ‘ভালোবাসা দিবস’ নামেই উল্লেখিত। তাই এ বছর ভালোবাসার দিবস প্রস্ফুটিত হবে বিশ্বের নানা সিনেমা হলগুলিতেও। কারণ এই ভালোবাসা দিবসে, সারাদেশের বাছাই করা কিছু কালজয়ী রোমান্টিক ছবি রিলিজ করছে।

যার মধ্যে রয়েছে, ‘টাইটানিক ইন রিস্টোরেড 3D’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘তামাশা’ ‘যব উই মেট’-সহ একাধিক বলিউড এবং হলিউড সিনেমা। গত কয়েক বছরে, এই চলচ্চিত্রগুলিকে পুনরায় মুক্তি দেওয়ার মারাত্মক প্রবণতা ফুটে উঠেছে দর্শককুলে৷ সিনে বিশেষজ্ঞদের মতে, আগে এহেন কালজয়ী সিনেমাগুলির পুনঃপ্রকাশ চলচ্চিত্র উৎসবেই সীমাবদ্ধ ছিল। কিন্তু মহামারির পরে, নতুন সিনেমাগুলি রিলিজ করার পরেও যখন বক্সঅফিসে তেমন সাফল্যতা অর্জন করতে পারছেনা, সেই কারণেই দর্শকদের মনে আকর্ষণ সৃষ্টি করার জন্যে পুরোনো ছবিগুলি আবারও বিশ্বজুড়ে রিলিজ করানো হবে। গত বছর, দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনের রেট্রোস্পেকটিভের কিছু সিনেমা রিলিজ করা হয়েছিল। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ফিল্মগুলি আবার রিলিজ করা হচ্ছে কারণ এমন দর্শক আছে যারা কখনও এই ছবিগুলি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পায়নি।

এদিকে প্রায় ২৮ বছর পর ভালোবাসা দিবস উপলক্ষে ভারতীয় সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান সিনেমা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবারও বড় পর্দায় রিলিজ হচ্ছে। SRK-কাজল অভিনীত এই ছবিটি ১০ ফেব্রুয়ারি থেকে কলকাতা, মুম্বাই, পুনে, দিল্লি, গুরগাঁও, লক্ষ্ণৌ, চেন্নাই, হায়দ্রাবাদ ইত্যাদি বড় শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ), বলিউডের সর্বকালের হিট চলচ্চিত্র। সারা দেশের ৩৬ টি শহরে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটি এখনও মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে এখনও দেখানো হচ্ছে। সুতরাং এসআরকে ভক্তদের জন্য, ছবিটির পুনঃপ্রকাশ মানে ভ্যালেন্টাইনস ডে-তে একটি ডাবল ট্রিট কারণ পাঠান ছবিটিও সফলভাবে চলছে।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র