সাঁতারে ৭ টি পদক জয় মাধবন পুত্রের, ছেলের একাধিক ছবি পোস্ট করে জানান দিলেন ‘গর্বিত’ বাবা

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ সাতটি পদক জিতেছেন। যার মধ্যে পাঁচটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা বিনোদন জগতের নামি অভিনেতা, ছেলে খেলার জগতে। সবেমাত্র ২০২৩ শুরু হল, তার মধ্যেই ৭ টি পদক পেয়ে গিয়েছেন অভিনেতার সুপুত্র, বাবা হিসেবে অভিনেতার গর্বের যেন শেষ নেই। কার কথা বলছি, এতক্ষণে নিশ্চয়ই বুঝে পারছেন? হ্যাঁ, অভিনেতা আর মাধবনের পুত্র বেদান্ত মাধবনের। যিনি সম্প্রতি খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ সাতটি পদক জিতেছেন। যার মধ্যে পাঁচটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক রয়েছে। গর্বিত বাবা হিসেবে মাধবন নিজেই টুইটারে ছেলের মেডেল-সহ একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। রকেট্রি অভিনেতার এই পোস্টটি নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই অভিনন্দন জানিয়েছেন বেদান্তকে।

নিজের ছেলের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মহারাষ্ট্রের প্রতিনিধিত্বকারী দলকেও অভিনন্দন জানিয়েছেন। যে দলটি মোট ১৬১টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে ৫৬টি স্বর্ণ, ৫৫টি রৌপ্য এবং ৫০টি ব্রোঞ্জ পদক। প্রসঙ্গত, অন্যান্য তারকা পুত্রদের মতো অভিনয়ে নয়, মাধবন-পুত্র ছোট থেকেই কেরিয়ার গড়েছেন সাঁতারে। মাত্র ১৫ বছরেই সাঁতারে জয় করেছে বিশ্বমানের খেতাব। এবার অলিম্পিকে ভাগ নেওয়ার ইচ্ছে বেদান্তের। ছেলের সাঁতার প্রশিক্ষণ যাতে সঠিক হয় সেই কারণে ২০২১ সালেই দুবাইতে স্থানান্তরিত হয়ে যান অভিনেতা ও তাঁর স্ত্রী। গত বছর ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতে প্রথম লাইমলাইটে আসেন বেদান্ত। মাধবনের টুইটে বেদান্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকল অনুরাগীরা। একজন লিখেছেন, ‘গর্বিত বাবা। যখনই মাধবনকে ছেলের সঙ্গে দেখি মনটা খুশিতে ভরে ওঠে।’ অপরজন লিখেছেন, ‘কে বলেছে স্টার কিড মানেই তাঁরা অহংকারী হবে। বাচ্চাকে তো এভাবেই বড় করা উচিত। অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে সকলের মাধবনের থেকে।’

এর আগে এক সাক্ষাৎকারে বেদান্ত বলেছিলেন, ‘আমি আমার বাবার ছায়ায় থাকতে চাই না। আমি নিজের নাম করতে চেয়েছিলাম। শুধুমাত্র আর মাধবনের ছেলে হতে চাইনি। বাবা-মা আমার জন্যে অনেক আত্মত্যাগ করেছেন। যার মধ্যে সবথেকে বড় হল আমাকে সাঁতারের উপযুক্ত প্রশিক্ষণের জন্যে দুবাইতে চলে যাওয়া।’ দুবাইতে যাওয়ার কারণ হিসেবে মাধবন একবার বলেছিলেন, ‘মুম্বাইয়ের বড় সুইমিং পুলগুলি কোভিডের কারণে (২০২১ সালে) বন্ধ হয়ে গিয়েছে। তাই এখন আমরা দুবাইতে বেদান্তের সঙ্গে রয়েছি। এখানে বড় পুলগুলিতে অলিম্পিক্সের জন্য অনুশীলন করছে ও।’

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র