বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি হারানো Group-D কর্মীরা

কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) শুক্রবার ১৯১১ জন গ্রুপ ডি (Group D) কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি। 

আদালত সূত্রের খবর, হাইকোর্টে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী অরুণাভ ঘোষ, অনিন্দ্য লাহিড়ী এবং পার্থ দেববর্মণ। উল্লেখ্য গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চাইলে চাকরি বাতিল হওয়া ওই কর্মীদের জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘অবিলম্বে ১৯১১ জন গ্ৰুপ-ডি (Group D) কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করতে হবে। আমার বিশ্বাস, বেআইনি ভাবে দুর্নীতি করে এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।’ একইসঙ্গে তিনি নির্দেশ দেন, ‘যাদের সুপারিশপত্র বাতিল করা হবে, তাঁরা অন্য কোনও চাকরির পরীক্ষায় আর বসতে পারবেন না।’ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের কিছুক্ষণের মধ্যে পদক্ষেপ নেয় স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে নেয়।  চাকরি বাতিল হওয়া প্রার্থীদের ওএমআর শিট-এ কারচুপি করা হয়েছিল বলে আদালতে স্বীকার করে নিয়েছে এসএসসিও।

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি