EPF Pension বাড়েনি নির্মলার বাজেটে, মোদির বিরোধিতায় BMS

মোদি সরকারের বিরুদ্ধেই এবার দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে সঙ্ঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদূর সঙ্ঘ। স্বাভাবিক ভাবেই চাপে বিজেপি ও মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূতের মুখে রামনাম শোনা গেলে চমকে উঠতেই হবে। এখন যদি সেই রকমই কিছু শোনেন তাহলে কেমন হবে! যদি বলি নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরোধিতায় সরব হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(RSS) বা আরএসএসের শ্রমিক শাখা ভারতীয় মজদুর সঙ্ঘ(BMS), তাহলে কেমন লাগবে। চমকেও উঠবেন নিশ্চয়ই। কিন্তু সত্যি করেই এটা ঘটতে চলেছে দেশের রাজনীতিতে। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে শুরু হচ্ছে ভারতীয় মজদুর সঙ্ঘের ৩ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই কেন্দ্র-বিরোধী একাধিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারে এই গেরুয়া শ্রমিক সংগঠন। শুধু তাই নয়, দেশের লক্ষ লক্ষ EPF Pension গ্রাহকদের পেনশন বৃদ্ধির দাবিতেও এবার তাঁরা সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা চলতি মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন সেখানে EPF Pension নিয়ে একটিও শব্দ খরচ করেননি। আর ভারতীয় মজদুর সঙ্ঘের এহেন পদক্ষেপে এখন তীব্র অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি।

আরও পড়ুন গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চার মহিলা-সহ হত সাত

ভারতীয় মজদুর সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, প্রতি ছ’মাস অন্তর মজদুর সঙ্ঘের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। কিন্তু বর্তমানের নির্বাচনী আবহে প্রত্যাশিত কারণেই এবারের বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে। চলতি বছরেই দেশের ন’টি রাজ্যের বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা ভোট। এই পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে সঙ্ঘেরই শ্রমিক সংগঠন কেন্দ্র-বিরোধী আন্দোলনে শামিল হলে তা যে তাঁদের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হবে, সেটি বেশ বুঝতে পারছে কেন্দ্রের শাসক দল বিজেপি। শুধুমাত্র অস্বস্তিই নয়, আন্দোলনের প্রভাব সরাসরি ভোটবাক্সে পড়ার সম্ভাবনাও রয়েছে। তিনদিনের ওই বৈঠক শেষে লক্ষ্যণীয়ভাবে কেন্দ্র-বিরোধী একাধিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারে ভারতীয় মজদূর সঙ্ঘ। তার সঙ্গে জুড়ে যাবে মোদি-বিরোধী অন্য কয়েকটি এজেন্ডাও। বিশেষত ইপিএফ পেনশন বৃদ্ধির দাবিতেই গ্রহণ করা হতে পারে দেশব্যাপী একাধিক আন্দোলন কর্মসূচি। আর যদি সেটাই হয় তাহলে অস্বীকার করার জায়গা নেই অস্বস্তিতে পড়বেন স্বয়ং মোদিও।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের