হাঁটুর বয়সী স্ত্রীর সঙ্গে বেড়াতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত রিচার্ড, এখন কেমন আছেন

"গোটা পরিবার তিন সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর এখন অনেকটা সুস্থ বোধ করছি। এতটা ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর বয়স ৪০, তাঁর বয়স ৭৩। হলিউডে এরকম বয়সের ব্যবধানের দম্পতির উদাহরণ ভুরি ভুরি। যার মধ্যে একজন কিংবদন্তি হলিউড স্টার রিচার্ড গেয়ার। সম্প্রতি স্ত্রী আলেজান্দ্রা সিলভা-র ৪০ তম জন্মদিনে সপরিবারে মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটল বিপত্তি। আচমকাই অসুস্থ হয়ে পড়েন নব্বইয়ের দশকের বিখ্যাত অভিনেতা রিচার্ড। নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থাতেই তড়িঘড়ি মেক্সিকোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্র অনুযায়ী, আগে থেকেই অভিনেতার সর্দিকাশির সমস্যা ছিল। মেক্সিকোতে ছুটি কাটাতে গিয়ে আচমকাই বেড়ে যায় তাঁর এহেন সমস্যা। পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন, নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতা। তবে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হওয়ার কারণে আস্তে আস্তে সেরে উঠছেন তিনি। তবে চিকিৎসকরা অভিনেতাকে পরবর্তীতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি ছবিতে, স্ত্রী ও ছেলের সঙ্গে মাস্ক পরা অবস্থায় সমুদ্র সৈকতে হাঁটতে দেখা গিয়েছে রিচার্ডকে। তবে রিচার্ড একা নন, মেক্সিকোর এই আবহাওয়াতে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর গোটা পরিবার। যদিও তেমন গুরুতর কিছু ঘটেনি। এখন সুস্থ রয়েছেন সকলেই। রিচার্ডের অভিনেত্রী স্ত্রী আলেজান্দ্রা সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “গোটা পরিবার তিন সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর এখন অনেকটা সুস্থ বোধ করছি। এতটা ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।” প্রসঙ্গত ২০১৮ সালে প্রায় ৩৩ বছরের ছোট আলেজান্দ্রাকে বিয়ে করেন কিংবদন্তি অভিনেতা। রিচার্ড গিয়ার শুধু অভিনেতাই নন, সমাজকর্মীও। ১৯৮০সালে ‘আমেরিকান জিগোলো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি লাইমলাইটে আসেন। পরবর্তীতে অ্যান অফিসার অ্যান্ড এ জেন্টলম্যান (১৯৮২), দ্য কটন ক্লাব (১৯৮৪), প্রিটি ওম্যান (১৯৯০), প্রাইমাল ফিয়ার (১৯৯৬), রানাওয়ে ব্রাইড (১৯৯৯)-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০০৭ সালে HIV এবং এইডস নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানে ভারতে এসেছিলেন রিচার্ড গেয়ার। সেই অনুষ্ঠানেই শিল্পা শেট্টিকে জড়িয়ে ধরে চুম্বন করার জন্যে বেশ বিপাকে পড়ে যান অভিনেতা। যদিও সেসময় শিল্পা শেট্টি হাসিমুখে পরিস্থিতি সামাল দিয়ে বলেছিলেন, ‘এটা একটু বেশি হয়ে গেল…’। এই ঘটনা নিয়ে আজও আইনি লড়াইতে জড়িয়ে আছেন শিল্পা। ২০১৮ সালে বয়সে ৩৩ বছরের ছোট আলেজ়ান্দ্রাকে বিয়ে করে হলিউডে অন্যতম চর্চিত হয়ে যান রিচার্ড।

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি