কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার ডাল-ভাত আর একঘেয়ে তরকারি খেতে কারই বা ভাল লাগে! আলু ভাজা, আলু সেদ্ধ বা সাধারণ আলুর তরকারি তো অনেক খেয়েছেন, কিন্তু মুখের স্বাদ বদলাতে কখনো এই আলুর তরকারি বানিয়েছেন? সেদ্ধ আলু, জিরে-হিংয়ের ফোড়ন আর আমচুর বা টক দইয়ের চটপটা স্বাদে তৈরি এই পদটি যেমন মুখরোচক, তেমনই স্বাস্থ্যকর। 

উপকরণ:

সেদ্ধ আলু: ৪-৫টি

টক স্বাদের জন্য: আমচুর গুঁড়ো অথবা ফেটানো টক দই

গোটা জিরে- ১ চা চামচ

হিং-১/৪ চা চামচ

আদা -১ চা চামচ (কুচানো)

কাঁচা লঙ্কা- ২টি (কুচানো)

হলুদ গুঁড়ো -১/২ চা চামচ,

 লাল লঙ্কার গুঁড়ো -১/২ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো -১/৪ চা চামচ

তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

সাজানোর জন্য: কুচানো ধনেপাতা

পদ্ধতি

প্রথমে কড়াই বা প্যানে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে গোটা জিরে ও হিং ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচানো আদা ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিন। এরপর আঁচ কমিয়ে হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করুন, যাতে মশলা পুড়ে না যায়।এবার কড়াইতে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলো এবং স্বাদমতো নুন দিয়ে দিন। মাঝারি আঁচে ৩-৪ মিনিট ধরে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিন, যাতে প্রতিটি আলুর গায়ে মশলা ভালোভাবে মাখামাখি হয়ে যায়।আলু ভাজা হয়ে গেলে এতে আমচুর গুঁড়ো (অথবা ফেটানো টক দই) এবং সামান্য জলে গুলে রাখা গরম মশলা দিয়ে দিন। এরপর কড়াই ঢেকে দিয়ে একদম কম আঁচে ২ মিনিট রান্না হতে দিন।২ মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে ওপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা ‘টক আলু’।  লুচি বা পরোটার সাথে এটি পরিবেশন করুন।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর