দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের নির্দেশ অমান্য করে কর্মবিরতিতে কর্মীদের একাংশ, করা হতে পারে শোকজ

নিজস্ব প্রতিনিধি: নবান্নের (Nabanna) নির্দেশ অমান্য করে কর্মবিরতিতে সামিল হলেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ। বকেয়া ডিএ (DA) এর দাবিতে সোমবার (Monday) ও মঙ্গলবার (Tuesday) দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ডাকে সাড়া দিয়ে সোমবার প্রথম দিন রাজ্য সরকারের কর্মচারিদের একাংশ কর্মবিরতিতে সামিল হলেন। যার ফলে কড়া পদক্ষেপের মুখোমুখি হতে পারেন আন্দোলনকারী কর্মীরা।

সোমবার সকাল থেকে কলকাতা পৌর সংস্থার কর্মীদের একাংশ কর্মবিরতি পালন করেন। তবে বেশিরভাগ কর্মী অফিসে কাজে যোগ দিয়েছেন। কেউ কেউ আবার জরুরি কাজ করলেও, বাকি সময় বসে রয়েছেন। একই ছবি খাদ্য ভবনেও। ডিএ আন্দোলনের প্রভাব পড়েছে রাজ্যের আদালতগুলিতেও। তবে বেশিরভাগ কর্মী সোমবার কাজে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে যে সমস্ত কর্মীরা অফিসে হাজিরা দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য ২০ ও ২১ ফেব্রুয়ারি (February) রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন (Nabanna)। বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্য সরকারের কর্মীদের একাংশ সোম ও মঙ্গলবার যখন কর্মবিরতির ডাক দিয়েছে। সেই সময় রাজ্য সরকারি কর্মচারিদের ওই দু দিন কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেয় নবান্ন। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ২০ ও ২১ ফেব্রুয়ায়রি রাজ্য সরকারের কর্মীরা কোনও সিএল (Casual Leave) নিতে পারবেন না। যারা ওই দুদিন কর্মবিরতিতে অংশ নেবেন তাদের চাকরি জীবনে ১ দিন ছেদ পড়বে এবং তাদের শোকজ করা হবে। পাশাপাশি তাদের এক দিনের বেতনও কেটে নেওয়া হবে। নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না বলে জানিয়ে দেয় নবান্ন।  তবে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস‌্য মারা গেলে ছুটি মিলবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশ যারা অমান্য করেছেন এবার তাদের উপর নেমে আসতে চলেছে শাস্তির খাঁড়া।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ