রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে উত্তম সরকার নামে ওই ব্যবসায়ীকে আক্রমণ করে ৪ দুষ্কৃতী। তাঁর কাছ থেকে সোনা ও নগদ ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর বয়াণ অনুযায়ী, গতকাল বাড়ি ফেরার পথে আচমকাই তাঁর সামনে বাইক নিয়ে ৪ দুষ্কৃতী দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তাঁরা।

এরপর তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। যার মধ্যে ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ছিল। এরপর তিনি ব্যাগ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ জানালে তাঁকে ড্রেনে ফেলে দেওয়া হয়। আর তাঁরা ব্যাগটি নিয়ে চম্পট দেয়। শুধু তাই নয়, পালানোর সময়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। অল্পের জন্যে প্রাণে রক্ষা পান উত্তম সরকার। পরে স্থানীয়দের সাহায্যে দুষ্কৃতীদের পিছু নেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ী। কিন্তু তাঁদের ধরা যায়নি। এরপর আশিঘর ফাঁড়িতে দ্বারস্থ হয়ে অভিযোগ জানান ব্যবসায়ী। এখনও তাঁর ব্যাগের কোনও খোঁজ নেই। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ এখন ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে। কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এর নেপথ্যে কোনও বড় অপরাধ চক্র রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। তবে ব্যস্ত সময়ে এমন সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  এখন অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করাই তদন্তকারীদের মূল লক্ষ্য।

‘ইথা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঢাকের তালে নাচলেন শ্রদ্ধা কাপুর, দেখুন মনোমুগ্ধকর ভিডিও

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ