Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিবিসিতে আয়কর হানা: মোদি সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ ব্রিটিশ সংসদে

সরকারের সঙ্গে সহমত বিরোধীরাও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির অফিসে আয়কর হানা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছিল মোদি সরকারের। এবার অস্বস্তি বাড়াল ব্রিটিশ সংসদ। বিবিসির নয়াদিল্লি ও মুম্বইয়ের কার্যালয়ে আয়কর হানা নিয়ে মঙ্গলবার ব্রিটেনের সংসদে  একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের উপরে আলোচনায় দলমত নির্বিশেষে সব দলের সাংসদরা আয়কর হানার নিন্দা করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, আয়-ব্যয়ের হিসেব নেওয়ার নাম করে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের কর্মী এবং সম্পাদকমন্ডলীর সদস্যদের হেনস্থা করা হয়েছে। কাটা কাটা ভাষায় বলা হয়েছে, বিবিসির তৈরি প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্রে ভারত সরকারের রোষের কারণ হয়ে উঠেছে। তাই, বিবিসির কর্মী এবং সম্পাদকমণ্ডলীকে ভয় দেখাতেই দিল্লি ও মুম্বইয়ে এক যোগে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। 

নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনায় বক্তব্য় রাখতে গিয়ে  টরি সাংসদ ডেভিড ব়্যাটলে জানিয়েছেন, আমরা সবাই বিবিসির পক্ষে। সংবাদজগতে বিবিসি একটি প্রাচীন প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে পেশাদারিত্ব শেষ কথা। বিবিসি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিবিসি পক্ষপাতিত্ব নীতিতে বিশ্বাস করে না। বিরোধীদলও এই ব্যাপারে ভারত সরকারের কড়া সমালোচনা করেছে। লেবার সাংসদ ফ্যাবিয়ান হ্যামিল্টন আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনও রাজনৈতিক নেতা সমালোচনার উর্ধ্বে নন। আর গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত হল গণমাধ্যমের স্বাধীনতা। সরকারের দায়িত্ব সেই স্বাধীনতাকে নিশ্চিত করা। বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে যা হয়েছে সেটা কোনওভাবেই সমর্থন করা যায় না। সাংবাদিকদের  ভয় দেখিয়ে সংবাদপরিবেশনে বাধা দেওয়া হয়েছে। এটা নিন্দার যোগ্য।  

আরও পড়ুন আয়কর দফতরের কুকীর্তি ফাঁস বিবিসির

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের