পূর্ণ রুশ-ইউক্রেন যুদ্ধের এক বছর

ইউক্রেনের সেন্ট সফিয়া স্কোয়্যারে একটি অনুষ্ঠানের আয়োজন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল একটি বছর। ২০২২-য়ের ২৪ ফেব্রুয়ারি বিশ্ববাসীর ঘুম ভেঙে শুনেছিল, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া শুরু করেছে সেনা অভিযান। সেই অভিযান আজও অব্যাহত। অব্যাহত মৃত্যু মিছিল। রাশিয়ার হামলার জবাবে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। মস্কো জানিয়ে দিয়েছে, ইউক্রেন দখল না করে তারা তাদের অভিযান বন্ধ করবে না। অন্য়দিকে  প্রেসিডেন্ট জেলেনস্কিও সাফ জানিয়ে দিয়েছেন, শেষ রক্তবিন্দু দিয়ে তিনি রুশ আগ্রাসন প্রতিহত করবেন। উভয়পক্ষে ক্ষয়ক্ষতি কম হয়নি। তবুও এই যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। মস্কো এবং কিয়েভকে আলোচনায় বসিয়ে বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে একাধিকবার পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু উভয়েই তাদের অবস্থানে অনড় থাকায় সমঝোতাসূত্রে বেরিয়ে আসেনি। ফলে, আগ্রাসন যে অতি দ্রুত বন্ধ হবে না, সে ব্য়াপার নিশ্চিত সকলেই। 

 ইউক্রেনের সেন্ট সফিয়া স্কোয়্যারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসন প্রতিহত করতে গিয়ে সে দেশের সেনাবাহিনীর যে সব সদস্যের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন পদক। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গলা তাঁর আবেগে জড়িয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছে। রুশ সেনার হামলার হাত থেকে বাঁচতে মানুষ তাদের বাড়ির দরজা খুলে দিয়েছে। আশ্রয় দিয়ে সাহায্য করেছে। দেশবাসী শুনেছে হুমকি।  তবুও তাদের বিশ্বাসের ভিত আলগা হয়নি। 

আরও পড়ুন মস্কোর হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে শিশু সহ মৃত সাত

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা