প্রাক্তনকে ভুলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জনপ্রিয় টেলি-অভিনেতা শচীন শ্রফ

শচীন শ্রফ ২০০৯ সালে অভিনেত্রী জুহি পারমারকে বিয়ে করেছিলেন। কিন্তু ৯ বছর সংসার করার পর ২০১৮ সালে তাঁরা পারস্পরিকভাবে আলাদা হয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে বিয়ের মরসুম। বিয়ের একেবারে লম্বা লাইন পড়ে গিয়েছে। চলতি মাসেই বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন, বলিউডের একাধিক তারকা। এবার এদের তালিকায় নাম জুড়লেন, শচীন স্রফ। তারক মেহতা কা উল্টা চশমা-র অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা তিনি। তবে প্রথম নয়, ৪৩ বছরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। শচীন শ্রফ বিনোদন শিল্পের সবচেয়ে সুপরিচিত অভিনেতাদের মধ্যে একজন। তবে অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবনের কারণে বেশ কয়েকবার শিরোনামে হয়েছেন। গত ২৫ ফেব্রুয়ারি পারিবারিক বন্ধু চাঁদনিকে বিয়ে করলেন অভিনেতা। তবে চাঁদনির বিনোদনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তিন একজন খণ্ডকালীন ইভেন্ট সংগঠক এবং ইন্টেরিয়র ডিজাইনার। বেশ কয়েক বছর ধরে শচীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাঁদনির। গত মাসেই শচীনের পরিবার তাঁকে বিয়ের পরামর্শ দেয়। ২৫ ফেব্রুয়ারি, শচীন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হয়ে বিয়ের বেশ কয়েকটি ঝলক শেয়ার করেছেন।

যেখানে শচীন এবং চাঁদনীকে বিয়ের পোশাকে আশ্চর্যজনক দেখাচ্ছিল।তাঁরা দুজনেই ঐতিহ্যবাহী পোশাক এবং বিবাহোত্তর উদযাপনের জন্য পশ্চিমী পোশাকে সেজেছিলেন। অনেক সেলিব্রিটি শচিনের বিয়েতে উপস্থিত ছিলেন এবং নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতার বিয়েতে উপস্থিত হয়েছিলেন, নীল ভাট, ঐশ্বরিয়া শর্মা, যশ পণ্ডিত, মাজের সাঈদ, শীতল শমিক মৌলিক, বিহান ভি ভার্মা, মুনমুন দত্ত, বাহবিজ দোরাবজি, তানভি ঠক্কর, কিশোরী শাহানে ভিজ, সুনয়না ফোজদার, নীতীশ ভালুনি, পলক সিন্ধওয়ানি-সহ আরও অনেকে। প্রসঙ্গত, শচীন শ্রফ ২০০৯ সালে অভিনেত্রী জুহি পারমারকে বিয়ে করেছিলেন। কিন্তু ৯ বছর সংসার করার পর ২০১৮ সালে তাঁরা পারস্পরিকভাবে আলাদা হয়ে যান। তাঁদের ১০ ​​বছর বয়সী কন্যা রয়েছে, যার নাম সামাইরা।

শচীন শ্রফের কেরিয়ার

শচীন শ্রফ সিদুঁর তেরে নাম কা, সাত ফেরে: সালোনি কা সফর, নাম গুম যায়েগা, শগুন এবং পরমাবতার শ্রী কৃষ্ণের মতো একাধিক শোয়ে অংশগ্রহণ করেছিলেন। শচীন প্রকাশ ঝা এর আশ্রম এবং সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি অভিনীত ডাবল এক্সএল-এও ছিলেন। কয়েক মাস আগে, তারক মেহতা কা উল্টা চশমা-তে শৈলেশ লোধাকে স্থলাভিষিক্ত করে তারক মেহতার ভূমিকায় অভিনয় করার জন্য শচীনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ‘গাম হ্যায় কিসিকে পেয়ার ম্যায় ‘-এ রাজীবের চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত