রাজ্যের ৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধিতে সায় রাজ্যপালের

মঙ্গলবার রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হয় রাজভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধিতে সায় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে ৭ উপাচার্য রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর রাজ্যপালের তরফে ৭ উপাচার্যের কার্যকালের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। ফলে আরও তিন মাস ওই ৭ জন উপাচার্য কাজ চালিয়ে যেতে পারবেন।

এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যপালের কাছে একটি করে পদত্যাগপত্র দিয়েছেন উপাচার্যরা। রাজ্যপাল তিন মাসের কাজের মেয়াদ বাড়িয়েছেন তাঁদের। ফলে এরা প্রত্যেকে এখন বৈধ উপাচার্য। মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলি সঠিকভাবে চলুক। কোনও সংঘাত ছাড়া। পাশাপাশি ব্রাত্য বসু বলেন, একইসঙ্গে কাজ করবে রাজভবন ও নবান্ন। প্রসঙ্গত এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনও।

উল্লেখ্য সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হয়ে আসার পর প্রথম দিকে নবান্নের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। পরে ধীরে ধীরে সেই ‘সুসম্পর্কের’ অবনতি হয়। সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। এরপর তৃণমূলের তরফেও কড়া বিবৃতি দেওয়া হয়। দলের মুখপত্র জাগো বাংলাতে লেখা হয়, ‘মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন’। পাশাপাশি একই সুর শোনা যায় মদন মিত্রের গলাতেও। কামারহাটির বিধায়ক বলেন, বাংলার শিক্ষক রেখে তিনি অ-আ-ক-খ শিখছেন ঠিকই। খুব ভাল কথা। কিন্তু রাজ্যপাল রাজ্য রাজনীতির ক্যাট-ব্যাট কিছুই বোঝেন না।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের