Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধান ভবনের সামনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি ছেঁটানো হল। এর পিছনে কি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠরা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাড়গের মুখে কালি ছিঁটিয়ে তাতে ‘টিএমসির দালাল’ লিখে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে তো বটেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

রবিবার বিধান ভবনের সামনে রাখা কংগ্রেসের ব্যানার, হোর্ডিংয়ে দেখা যায় কেউ মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লেপে দিয়েছেন। দেখা গিয়েছে, সেই ব্যানারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর ছবিও রয়েছে। সেখানে সোনিয়া ও রাহুলের মুখে কোনও কালি ছেঁটানো হয়নি। বিষয়টি নজরে আসার পর কংগ্রেস কর্মীরা হোর্ডিংটি সরিয়ে নেন। কিন্তু কারা খাড়গের মুখে কালি লাগালেন, তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনার পিছনে কি অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠরা রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে। নির্বাচনের পর ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তৃণমূল কী সমর্থন করবে, তা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন করা হলে খাড়গে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে তৃণমূল তাতে যোগ দেবেন। একইসঙ্গে অধীর চৌধুরীর প্রসঙ্গে মল্লিকার্জুন জানান, অধীর চৌধুরী দলের সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। সিদ্ধান্ত দলের হাই কমান্ড নেবেন। হাই কমান্ডের তৈরি করা রাস্তা যদি কেউ অনুসরণ করতে না চায়, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান, ‘কেউ কংগ্রেসকে খতম করবে, আমরা তাকে খাতির করব, সেটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধিতায় আমার কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই।‘ এরপরই খাড়গের মুখে কালি ছেঁটানোর ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

 

 

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর