সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়া

আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫০ মিনিটে জরুরি ভিত্তিতে ওই আবেদনের শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫০ মিনিটে জরুরি ভিত্তিতে ওই আবেদনের শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে।

দিল্লি আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে গত রবিবার টানা ৮ ঘন্টা জেরে শেষে দিল্লির মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল সোমবার দিল্লি রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল দিল্লির উপমুখ্যমন্ত্রীকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রথম থেকেই মণীশের গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন সকালে সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। তাঁর আইনজীবী অভিষেক মণু সিঙ্গভিকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন কেন,দিল্লি হাইকোর্টের দ্বারস্থ না হয়ে তাঁরা সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন? কেননা, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে তো হাইকোর্টে আবেদন জানানোর কথা। প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে বিনোদ দুয়া মামলার উদাহরণ তুলে ধরেন মণীশের আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি। তার পরেই মামলা শুনতে রাজি হন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জানিয়ে দেন, ‘বিকেল ৩টা ৫০ মিনিটে দিল্লির উপমুখ্যমন্ত্রীর আর্জি শুনবেন।’

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা