আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঐতিহাসিক রায়, কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পছন্দের ব্যক্তিকে নির্বাচন কমিশনারের পদে বসিয়ে রাজনৈতিক ফায়দা লোটার খেল খতম করল দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, ‘তিন সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি প্রধান নির্বাচন কমিসনার সহ বাকি নির্বাচন কমিশনারদের বেছে নেবে। ওই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলের নেতা ও দেশের প্রধান বিচারপতি।’ শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা এবং সমাজকর্মীরা।  

পছন্দের লোক বসিয়ে নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছিল কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। বিশেষ করে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পরে গত সাড়ে আট বছরের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সুনীল যোশি কার্যত বিজেপি নেতাদের ‘ক্রীতদাস’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে আদর্স আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠলেও কমিশন কার্যত নীরব থেকেছে।  এমনকী বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে পাইয়ে দিতে ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে সব নিয়ম-নীতি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। গত কয়েক বছরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। গত এক দশকে নির্বাচন কমিশন নিজের নিরপেক্ষতা খুঁইয়ে কার্যত বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ।

নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে দায়ের করা একগুচ্ছ জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি কে এম যোশেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘সিবিআইয়ের প্রধান যে পদ্ধতিতে বেছে নেওয়া হয় নির্বাচন কমিশনার বেছে নেওয়ার ক্ষেত্রেও সেই পদ্ধতি বেছে নেওয়া উচিত। এখন থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিই নির্বাচন কমিশনারদের বেছে নেবেন।‘

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ