কম্বোডিয়ার বিরোধী দলনেতাকে ২৭ বছর গৃহবন্দি থাকার নির্দেশ আদালতের

কম্বোডিয়ার ফোম পেন্হ মিউনিসিপ্যাল আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কম্বোডিয়ার বিরোধী দলনেতা কেম সোখাকে (Kem Sokha) ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে ২৭ বছরের জন্য গৃহবন্দি (27 years of house arrest) থাকার নির্দেশ দিল সে দেশের আদালত। কম্বোডিয়ার ফোম পেন্হ মিউনিসিপ্যাল আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে।

ন্যাশনাল রেস্কিউ পার্টির (এনআরপি) নেতা কেম সোখাকে ২০১৭ সালে গ্রেফতার করেছিল পুলিশ। কোভিড সংক্রমণ পরিস্থিতিতে ধীর গতিতে বিচারপ্রক্রিয়া চলে। তবে দীর্ঘদিন ধরে বিচারপর্ব চলার পর অবশেষে তাঁকে ২৭ বছরের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দেয় আদালত। এর আগে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। কিন্তু গৃহবন্দী থাকার শর্তে অবশেষে তাঁকে জামিন দেওয়া হল। গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি ফোম পেন্হ মিউনিসিপ্যাল আদালত কেম সোখাকে অনির্দিষ্টকালের জন্য রাজনীতি এবং নির্বাচনে ভোট দেওয়া থেকে নিষিদ্ধ করেছে। কেম সোখার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশিদের সহায়তায় প্রধানমন্ত্রী হুন সেন ও তার সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন।

উল্লেখ্য কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন ক্ষমতায় আছেন ১৯৮৫ সাল থেকে। তাঁকে বিশ্বের অন্যতম বড় স্বৈরাচার হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যে কম্বোডিয়ার আদালতের এই নির্দেশের নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো।

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের