‘বিজেপি আপকে শেষ করার চেষ্টা করছে’, তোপ কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির সদর দফতরে বিক্ষোভ দেখান শুরু করেছে আম আদমি পার্টি। এই আবহে মোদি সরকারকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি দাবি করেছেন,’ ভারতীয় জনতা পার্টি অপারেশন ঝাড়ু শুরু করেছে। আম আদমি পার্টিকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি । তাই আপ কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। শুধু তাই নয়  আপের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পরিকল্পনা করেছে বিজেপি।‘

কেজরি আরও জানিয়েছেন,’আপের দলীয় কার্য্যালয় বন্ধ করার পরিকল্পনা রয়েছে  বিজেপির। আমরা দিল্লি এবং পাঞ্জাবে শিশুদের জন্য স্কুল তৈরি করেছি। আমরা দিল্লি এবং পাঞ্জাবে হাসপাতালগুলিকে ঢেলে সাজিয়েছি। কিন্তু মোদিজি এই সব করতে পারেনি । তাই তিনি আপকে শেষ করে দিয়ে উঠে পড়ে লেগেছেন।‘

পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিংয়ের মতো আম আদমি পার্টির নেতাদের বিভিন্ন অভিযোগে পরিকল্পিতভাবে টার্গেট করেছেন মোদি। কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনারা ভাবছেন আম আদমি পার্টির নেতাদের জেলে ঢুকিয়ে দেবেন। তাতে আপকে আটকাতে পারবেন না। বিজেপি ভাবছে এভাবে তারা আমাদের শেষ করে দিতে পারবে। তবে সেটা তারা করতে পারবে না।‘ এই প্রেক্ষিতে এদিনের  আপ বিক্ষোভে কি হয়, সেটাই এখন দেখার বিষয়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা