ফের  ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত, সাতটি গ্রাম থেকে সরান হল বাসিন্দাদের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরি। শনিবার সন্ধ্যায় মাউন্ট ইবুতে অগ্ন্যুৎপাত শুরু হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা। অগ্ন্যুৎপাতের জেরে আকাশে ধূসর ছাই মেঘ ছড়িয়ে পড়েছে। তাই যাতে কোন বিপত্তি না হয়, সেইজন্য আগ্নেয়গিরির আশেপাশে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ইন্দোনেশিয়ার প্রশাসন তরফে জানান হয়েছে, পুলিশ, সামরিক বাহিনীর কর্মীদের দল প্রায় সাতটি গ্রাম থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে। তবে কতজন বাসিন্দাদের সরান হয়েছে তা এখন জানা যায়নি। জারি হয়েছে  নিষেধাজ্ঞা।  অন্যদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অগ্ন্যুৎপাতের ছবি। আকাশের বুকে ছড়িয়ে থাকা দীর্ঘ ছাইয়ের সারি দেখে আতঙ্কিত নেটিজেনরা। 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইবুতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়। তবে তাতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেই সময়  এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরনোর সময় মুখে মুখোশ ও চোখে চশমা পরে বেরনোর  নির্দেশ দেয় প্রশাসন। আর তারপর ফের শনিবার সন্ধ্যায়  জেগে উঠল মাউন্ট ইবু।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। যা প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” এ অবস্থিত। গত বছর ২১ হাজারেরও বেশিবার অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরি থেকে।  এবার ফের নতুন করে আতঙ্ক ছড়াল মাউন্ট ইবু।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের