ইমরান খানকে গ্রেফতার না করেই ফিরল পুলিশ

ব্যর্থতা ঢাকতে পুলিস সাফাই দিয়েছে, জামান পার্কের বারিতে ছিলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: পাকিস্তান তেহরিকে ইনসাফের হুমকির মুখে পিছু হঠল ইসলামাবাদ ও লাহোর পুলিশ। আজ রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছেছিল পুলিশের বিশাল বাহিনী। ঘিরেও ফেলা হয়েছিল গোটা বাড়ি। কিন্তু দলের সুপ্রিমোর গ্রেফতারি আটকাতে জামান পার্কের বাড়ির ভিতরে অবস্থান নেন পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্য সমর্থকরা। ইমরানের গ্রেফতারির ফল ভালো হবে না বলে হুমকি দেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে বেশ কয়েক ঘন্টা বাদে ফিরে যায় পুলিশ। যদিও রাতে পুলিশ বিশেষ অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করে ইমরানের বাড়ি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিটিআই সমর্থকরা।

প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগে উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এ বিষয়ে তদন্ত করে অভিযোগ সত্যি বলে জানায়। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামাবাদের এক আদালত প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন আযোগ্য গ্রেপতারি পরোযানা জারি করে।

ওই গ্রেফতারি পরোয়ানা নিয়ে এদিন স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছে যায় লাহোর ও ইসলামাবাদ পুলিশের বিশাল বাহিনী। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়িতে নেই বলে জানানো হয়। কিন্তু ওই কথা বিশ্বাস না করে বাড়ির বাইরে অবস্থান নেয় পুলিশ। কিন্তু পিটিআই সমর্থকদের ভিড় দেখে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় পুলিশ। সুড়সুড় করে ফিরে যায়। পুলিশ যখন তাঁকে গ্রেফতারের জন্য বাড়ির বাইরে অবস্থান করছিল তখনই বাড়ির ভিতরে উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশে ইমরান বলেন, ‘কখনও মাথা নিচু করিনি। কখনও করব না। দৈশ বাঁচাতে লড়াই চলবে।’

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র