নারী দিবসে ইসলামাবাদের রাস্তায় মহিলাদের ফেলে পেটাল পুলিশ

ঘটনার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানে মেয়েরা কতটা সুরক্ষিত তার সাক্ষী থাকল ইসলামাবাদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার আওরাত মার্চ-এর আয়োজন করেছিল বিভিন্ন মহিলা সংগঠন। পুরুষত্ব দেখাতে নখদাঁত বের করে মহিলাদের মিছিলের উপরে ঝাঁপিয়ে পড়ল ইসলামাবাদ পুলিশ। মিছিলে অংশগ্রহণকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার পাশাপাশি নির্বিচারে লাঠি চালাল বীরপুঙ্গব পুলিশ আধিকারিক ও জওয়ানরা। ঘটনার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

পুলিশের এমন আচরণের নিন্দায় সরব হয়েছেন শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্য শেরি রহমান সহ শাসক জোটের একাধিক নেতা। পুলিশের আচরণকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে অবিলম্বে মহিলাদের উপরে লাঠি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘর ও বাইরে চরম সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া রানা সানাউল্লাহ। রাতে তিনি জানিয়েছেন, ‘আওরাত মার্চে অংশগ্রহণকারী মহিলাদের উপরে লাঠিচার্জে অভিযুক্ত পুলিশ কর্মীদের সাসপেন্ড করা হয়েছে।’

এদিন দুপুরে ইসলামাবাদ প্রেস ক্লাব থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আওরাত মার্চ বের করেছিল একাধিক মহিলা সংগঠন। কিন্তু মিছিলের গতিরোধ করতে রাস্তাজুড়ে কাঁটাতারের ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। ওই ব্যারিকেড সরাতে গেলেই মিছিলকারীদের উপরে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে ইসলামাবাদ পুলিশ। অশালীনভাবে মহিলাদের গায়ে হাত দেওয়ার পাশাপাশি মিছিল ছত্রভঙ্গ করার নামে বেধড়ক লাঠি চালায়।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল