আলাপন মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে, ধাক্কা কেন্দ্রের

আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা এবার শুনবে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চ। মমতাকে টাইট দিতে গিয়ে জল যে এতদূর গড়াবে সেটাই ভাবতে পারেনি মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) জব্দ করতে গিয়ে কেন্দ্র সরকার যত প্যাঁচ কষছে ততই সেই প্যাঁচে নিজেরাই গড়াগড়ি খাচ্ছে। বাংলার প্রাক্তন মুখ্যসচিব(Bengals Former Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়ের(Aalapan Banerjee) মামলার ক্ষেত্রেই এবার বড়সড় ধাক্কা খেল নরেন্দ্র মোদির সরকার(Narendra Modis Government)। কেননা আলাপনের মামলার রায় এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) বৃহত্তর বেঞ্চ পর্যালোচনা করবে। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসরের ঠিক আগে কেন্দ্রীয় সরকার আলাপনকে দিল্লিতে বদলি করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে পুরো সময় উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ে তাঁর সঙ্গে আলাপনও বেরিয়ে যান। আলাপন তাঁর বদলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করেছিলেন। সেই মামলার শুনানি কোথায় হবে, তা নিয়ে বিতর্কে গত বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল, দিল্লিতে প্রশাসনিক ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চেরই এ বিষয়ে এক্তিয়ার করেছে। কলকাতা হাই কোর্ট ট্রাইবুনালের কলকাতা বেঞ্চের পক্ষে রায় দিলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছিল।  

আরও পড়ুন Hongkong Flu নিয়ে কেন্দ্রের কড়া সতর্কতা দেশজুড়ে

সম্প্রতি সুপ্রিম কোর্টের অন্য দুই বিচারপতির বেঞ্চ ওই রায়ের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করেছে। উত্তরাখণ্ডের এক অফিসারের একই ধরনের বিবাদজনিত মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি বি ভি নাগরত্নের বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এ বিষয়ে বৃহত্তর বেঞ্চ গঠনের অনুরোধ করেছেন। তাঁদের মতে, দ্রুত এ বিষয়ে ফয়সালা না হলে অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীই অসুবিধেয় পড়ছেন। একই ভাবে আলাপনের মামলাও ওই বেঞ্চেই শুনানির জন্য উঠবে। সম্ভবত দুটি মামলাই একযোগে শুনানি হবে। আদতে আলাপনকে টাইট দেওয়ার উদ্দেশ্য ছিল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা রাজ্যের প্রশাসন যন্ত্রকে ভয় দেখিয়ে নিজেদের তাঁবেদার বানিয়ে তোলা। যাতে মমতা কোনও ভাবেই বাংলায় তাঁর শাসন সুষ্ঠ ভাবে চালাতে না পারেন। কিন্তু আলাপন যে ইস্তফা দিয়ে দেবেন সেটা কেন্দ্রের হিসাবে ছিল না। আলাপনের বিদ্রোহ যাতে আমলাদের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জেরেই তাঁকে হেনস্থা করার পথে হাঁটা দেয় মোদি সরকার। কিন্তু এতে লাভ কী হল!

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা