মাত্র ৩ দিনেই ৫০ কোটির দোরগোড়ায় রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুঠি ম্যায় মক্কার’

তাঁরা চলচ্চিত্রের কেবল সহায়ক অভিনেতাই ছিলেন না, চলচ্চিত্রের স্তম্ভ ছিলেন। লাভ রঞ্জন, যিনি রোমান্টিক কমেডি 'প্যায়ার কা পঞ্চনামা 1 এবং 2', 'সোনু কে টিটু'র জন্য পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৪৫ দিন পরেও পাঠানের সফলতা বক্সঅফিসে অটুট। শাহরুখের পাওয়ার প্যাকড অ্যাকশন দেখার পর কারুরই যেন অন্যান্য ছবিগুলির উপর আর মন বসছে না। কেননা পাঠানের পর শেহজাদা, সেলফি রিলিজ করলেও বক্সঅফিসে তা মুখ থুবড়ে পড়ে। পাঠানের হাত ধরে ১ বছর পর বলিউডে সফলতা ঢুকলেও অন্যান্য ছবির জেরে আবারও লক্ষীর প্রবেশ বন্ধ হতে চলেছে। হ্যাঁ, হয়তো এমনটাই ধারণা ছিল সকলের। কিন্তু একেবারেই নয়, রণবীর কাপুরের দৌলতে আবারও বলিউড দাঁড়িয়েছে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে রণবীরের জুটি দারুণ পছন্দ করেছেন দর্শক। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’- মুক্তির দিন থেকেই বক্সঅফিসে একেবারে তাণ্ডব শুরু করেছে।

৮ মার্চ মুক্তির দিন প্রায় ১৫ কোটি আয় করেছে রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। একেবারে পূর্ণ গতিতে সাফল্যের যাত্রা শুরু করেছে ছবি। তবে লাভ রঞ্জন পরিচালিত, তু ঝুঠি ম্যায় মক্কারে কিছু বিরক্তিকর স্লট থাকলেও, কিছু বিনোদনমূলক দৃশ্যও রয়েছে যা সত্যিকার অর্থে ছবিটিকে বাঁচিয়েছে। যেখানে রয়েছে বনি কাপুর, অনুভব সিং বাসি, ডিম্পল কাপাডিয়ার অসাধারণ অভিনয়। তাঁরা চলচ্চিত্রের কেবল সহায়ক অভিনেতাই ছিলেন না, চলচ্চিত্রের স্তম্ভ ছিলেন। লাভ রঞ্জন, যিনি রোমান্টিক কমেডি ‘প্যায়ার কা পঞ্চনামা 1 এবং 2’, ‘সোনু কে টিটু’র জন্য পরিচিত।

ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটি প্রথম দিনে ১৫.৭৩ কোটি, দ্বিতীয় দিনে ১০.৩৪ কোটি টাকা এবং তৃতীয় দিনে ১০.১০ কোটি টাকা আয় করেছে। সুতরাং ইতিমধ্যেই ছবিটি মোট ৩৬. ১৭ কোটি টাকা আয় করেছে। তবে আশা করা হচ্ছে, তু ঝুঠি ম্যায় মক্কার আরও বেশি উপার্জন করবে। ছবির সংলাপের পাশাপাশি সব গান দারুণ হিট হয়েছে।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের