সমলিঙ্গের বিয়ে নিয়ে সুপ্রিম শুনানি ১৩ মার্চ

দেশের শীর্ষ আদালতে আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে সমলিঙ্গ বিবাহের আর্জি নিয়ে দায়ের হওয়া যাবতীয় মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে চূড়ান্ত যুদ্ধ শুরু হচ্ছে আদালতে। দেশের শীর্ষ আদালতে আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে সমলিঙ্গ বিবাহের(Same Sex Marriage) আর্জি নিয়ে দায়ের হওয়া যাবতীয় মামলার শুনানি(Hearing)। সুপ্রিম কোর্টের(Supreme Court) বৃহত্তর বেঞ্চেই হতে চলেছে সেই শুনানি। বেঞ্চে থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জে বি পার্দিওয়ালা।

আরও পড়ুন মমতার ১১ বছরের শাসনে ৪ লক্ষেরও বেশি পাট্টা বিলি বাংলায়

বিয়ে করতে চেয়ে এবং সেই বিয়েকে আইনি বৈধতা প্রদানের জন্য দেশের নানা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বেশ কিছু সমপ্রেমী দম্পতির(Same Sex Couple) তরফ থেকে। কেউ বিয়ে করে সেই বিয়েকে আইনি বৈধতার ছাপ দিতে মামলা করেছিলেন আবার কেউ সরাসরি রেজেস্ট্রি ম্যারেজ করতে চেয়ে মামলা দায়ের করেছিলেন। সেই সব মামলার আর্জি মূলত একই হওয়ায় সুপ্রিম একসঙ্গে সবকটি মামলার শুনানি একই জায়গায় করার কথা জানুয়ারি মাসেই জানিয়ে দিয়েছিল। কার্যত তারপর থেকেই আশায় বুক বেঁধেছে রামধনু পরিবার(Rainbow Family), যদি সুপ্রিম শুনানিতে দেশের আর পাঁচটা মানুষের মতো তাঁদেরও মেলে আইনি বিয়ের ছাড়পত্র। অবশেষে সেই দিনক্ষণ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী ১৩ মার্চ থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে শুনানি শুরু হবে।

আরও পড়ুন ‘রাস্তাশ্রী’র কাজ নিয়ে মেগা প্রচারে নামছে মমতার সরকার

২০১৮ সালেই এসেছে ঐতিহাসিক রায়(Historical Verdict)। সমপ্রেম, সমকামিতা ৩৭৭ ধারার বাইরে এসে পা রেখেছে। এখন প্রাপ্তবয়স্ক দুই পুরুষের বা দুই নারীর প্রেম, সম্পর্ক, সহমতের যৌনতা কোনওটাই অপরাধ নয়। সমাজ খুব একটা না বদলালেও ঐতিহাসিক রায় দেশের রামধনু পরিবারের মানুষদের সাহস জুগিয়েছে নিজের মতন করে নিজের ইচ্ছা মতন বাঁচার। সেই সূত্রেই এসেছে বিয়ের প্রশ্ন। কেন দুটি পুরুষ বা দুইজন নারী একে অপরকে বিয়ে করে দেশের আর পাঁচটা দম্পতির মতো বাঁচতে পারবে না? কেন তাঁরা দেশের আর পাঁচটা দম্পতির মতো Joint Bank Account, Joint Insurance, Joint Mediclaim, Joint Property, Nominee’র সুবিধা পাবেন না? কেন তাঁদের বিয়ে আইনি বৈধতা পাবে না? এই সব প্রশ্ন তুলে দেশের ১১টি হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই সব মামলার শুনানি একত্রে আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে। আশায় বুক বাঁধছেন দেশের LGBT সম্প্রদায়ের মানুষেরা, যদি আরও একটা ঐতিহাসিক রায় আসে, আরও একটা ঐতিহাসিক দিন আসে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা