বিপক্ষ ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মেরে নির্বাসিত এই অজি পেসার

কথায় আছে, ‘ক্রিকেট ইজ অ্যা জেন্টেলমেনস গেম’।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে, ‘ক্রিকেট ইজ অ্যা জেন্টেলমেনস গেম’। কিন্তু কিছু ক্রিকেটারের কাণ্ড-কারখানা এই বাক্যটিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিচ্ছে। তাদের একজন হলেন জেমস প্যাটিনসন। ম্যাচ চলাকালীনই প্রতিপক্ষ ব্যাটসম্যানের ওপর বিরক্ত হয়ে তাঁকে বল ছুঁড়ে মারেন এই অজি পেসার। যার জন্য নির্বাসনের মতো বড় শাস্তিও পেতে হল প্যাটিনসনকে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বুধবার শেফিল্ড শিল্ডের ম্যাচে ভিক্টোরিয়া হয়ে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেই একসময় এই ঘটনাটি ঘটে। ব্যাট করছিলেন ড্যানিয়েল হিউজ ( ব্যক্তিগত ৬৪ রানে)। তিনি প্যাটিনসনের একটি বল ডিফেন্ড করেন। আর সেই বল হাতে পাওয়া মাত্রই জোরে হিউজকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন জেমস। সেই বল সরাসরি গিয়ে লাগে হিউজের পায়ে। তিনি খোঁড়াতে-খোঁড়াতে ক্রিজের ধারে গিয়ে বসে পড়েন।

এই কাজের জন্য প্যাটিনসনের ওপর ভীষণ চটেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (অজি ক্রিকেট বোর্ড)। জরিমানা এবং এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে তাঁকে।

  

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন