দুঃসময়ে গৌতম আদানির পরিবারে বাজল সানাই, ছোট ছেলের বাগদান

পাত্রী দিবা জয়মিন শাহ গুজরাতেরই নামী হীরে ব্যবসায়ী জয়মিন শাহের কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: সুসময় এখন শুধুই অতীত। হিন্ডেনবার্গের এক রিপোর্টে কার্যত পথে এসে বসেছেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি। চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আর সেই দুঃসময়েই আদানি পরিবারে বাজল বিয়ের সানাই। অনাড়ম্বরভাবে ছোট ছেলে জিত আদানির বাগদান অনুষ্ঠান সেরে ফেললেন আদানি গোষ্ঠীর কর্ণধার।

পাত্রী দিবা জয়মিন শাহ গুজরাতেরই নামী হীরে ব্যবসায়ী জয়মিন শাহের কন্যা। গত রবিবার আমদাবাদে দুই পরিবারের সদস্য এবং পরিচিতদের উপস্থিতিতেই নীরবে বাগদান পর্ব সম্পন্ন হয়। যদিও কবে বিয়ের পিঁড়িতে বসবেন আদানির ছোট পুত্র, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, দুঃসময় কাটিয়ে ওঠার পরেই ধুমধাম করে ছোট ছেলে জিতের বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম আদানি।

উল্লেখ্য, হিন্ডেনবার্গের রিপোর্টের প্রেক্ষিতে গত দেড় মাসে কয়েক লক্ষ কোটি টাকা হারিয়ে বিশ্বের ধনী তালিকায় প্রথম কুড়ি থেকে ছিটকে যাওয়া গৌতম আদানির দুই ছেলে। বড় ছেলে করণ আদানি। আর ছোট ছেলে জিত আদানি।  ১৯৯৭ সালে জন্ম জিতের। মার্কিন মুলুকের পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি আর্জনের পরে দেশে ফিরে বাবার ব্যবসায় যোগ দেন। প্রথমে বেশ কয়েক মাস শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার পরে গত বছর সংস্থার ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) হিসেবে দায়িত্ব নেন।

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?