চলল জল কামান-কাঁদানে গ্যাস, ইমরানের গ্রেফতারি ঘিরে রণক্ষেত্র লাহোর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি ঘিরে পুলিশ ও পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল লাহোরের জামান পার্ক। ক্ষুব্ধ পিটিআই কর্মীরা যেমন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে, তেমনই রণংদেহী মূর্তি ধারণকারী ইমরান সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটাচ্ছে ইসলামাবাদ পুলিশ। যাঁর গ্রেফতারি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে জামান পার্ক সেই প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়িতে নেই বলে পুলিশকে জানিয়ে দিয়েছেন পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা শাহ মেহমুদ কুরেশি।

তোষাখানা মামলায় গতকাল সোমবারই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত। ১৮ মার্চের মধ্যে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক জাফর ইকবাল। গত ৫ মার্চ গ্রেফতার করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তা মাথায় রেখে এদিন দুপুরে পুরো প্রস্তুতি নিয়েই ইমরানের জামান পার্কের বাড়িতে যায় পুলিশ। সঙ্গে ছিল জল কামান।

দলের চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য পুলিশ হাজির হয়েছে এমন খবর পেয়েই জামান পার্কের বাড়ির সামনে জড়ো হতে থাকেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। হাতে ছিল পাথর, লাঠি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢোকা ও বেরনোর বিভিন্ন রাস্তা অবরুদ্ধ করে রাখেন। পুলিশ এগোতেই বাধা দিতে থাকেন পিটিআই কর্মী-সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথর বৃষ্টি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান চালানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পরে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অশান্তি ক্রমশই বাড়ছে। এক ভিডিও বার্তা জারি করে, দেশের মানুষকে রাস্তায় নামার আর্জি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র