বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গ্রেফতার নয় ইমরানকে, নির্দেশ লাহোর হাইকোর্টের

২৪ ঘন্টা ধরে চেষ্টা চালিয়েও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: তোষাখানা মামলায় সাময়িক রক্ষাকবচ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আগামিকাল বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত পিটিআই চেয়ারম্যানের জামান পার্কের বাড়িতে পুলিশ কোনও অভিযান চালাতে পারবে না বলে বুধবার বিকেলে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ। অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা বাতিলের আর্জি জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর দায়ের করা মামলায় রায়দান স্থগিত রেখেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ।

তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ জেলা আদালতের দায়রা বিচারক জাফর ইকবাল। সেই নির্দেশ কার্যকর করতে গতকাল মঙ্গলবার ইমরানের লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছিল ইসলামাবাদ পুলিশ। যদিও পাকিস্তান তেহরিকে ইনসাফ কর্মীদের বাধার কারণে টানা ২৪ ঘন্টা চেষ্টা চালিয়েও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দফায়-দফায় সংঘর্ষ চলে দু’পক্ষের মধ্যে। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে খালি হাতেই ফিরে যায় পুলিশ।

প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির নামে জামান পার্কে ইসলামাবাদ পুলিশ তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ তুলে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। ওই মামলাতেই বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ইমরান খানের গ্রেফতারির ওপরে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি তারিখ সালিম শেখ। অর্থা‍ৎ সাময়িকভাবে হলেও গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ পেলেন ৭০ বছর বয়সী রাজনেতা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের