সন্ত্রাস সহ নয় মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খান

ইমরানের আইনজীবীরা অবশ্য ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: তোষাখানা মামলায় শুক্রবার দুপুরেই ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছিল। আর রাতে লাহোর ও ইসলামাবাদের বিভিন্ন থানায় সন্ত্রাস সহ নানা অভিযোগে দায়ের হওয়া নয় মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল লাহোর হাইকোর্ট। বিচারপতি তারিক সালিম শেখ ও বিচারপতি ফারুখ হায়দরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ইসলামাবাদে দায়ের হওয়া ছয়  মামলায় আগামী ২৪ মার্চ পর্যন্ত এবং লাহোরে দায়ের হওয়া তিন মামলায় ২৭ মার্চ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যাবে না। ইমরানের আইনজীবীরা অবশ্য এদিন ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।

ইসলামাবাদ ও লাহোরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ চেয়ে এদিন লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান। বিচারপতি তারিক সালিম শেখ ও বিচারপতি ফারুখ হায়দর স্পষ্ট জানিয়ে দেন, অন্তর্বর্তী জামিন পেতে হলে ইমরান খানকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবীরা জানান, অবশ্যই আদালতে হাজিরা দেবেন পিটিআই চেয়ারম্যান।

বিকেল পাঁচটায় হাজিরা দেওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লাহোর হাইকোর্টে হাজির হন ইমরান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রচুর পিটিআই কর্মী-সমর্থক। বিচারপতিদের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিদিন নানা ছলছুতোয় আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারের উদ্দেশেই ওই মামলা দেওয়া হচ্ছে।’ আদালতকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাঁর নেই বলেও দাবি করেন ৭০ বছর বয়সী রাজনেতা। শুনানি শেষে ইসলামাবাদ ও লাহোরে দায়ের হওয়া ৯ মামলায় ইমরানের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতিরা।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌