আইনজীবী সঞ্জয় বসুকে কেন রক্ষাকবচ? সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি

আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu) রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডির আবেদন শীর্ষ আদালত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu)। বুধবার সেই মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সঞ্জয় বসুর রক্ষাকবচের মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয়কে কোনও নোটিস দিতে পারবে না ইডি। তাঁর অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, কোনও কিছু বাজেয়াপ্তও করতে পারবে না তারা।’

উল্লেখ্য ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সঞ্জয়ের আলিপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। গত ১ মার্চ তাঁকে দিনভর জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ওইদিন তাঁর বাড়িতে প্রায় ২৩ ঘণ্টা ধরে তল্লাশি চালান গোয়েন্দারা। সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসু জানান, সঞ্জয় বসু ভুয়ো অর্থনৈতিক সংস্থা সংক্রান্ত একাধিক মামলায় রাজ্য সরকারের আইনজীবী ছিলেন। সেই কারণে তাঁকে বার বার হেনস্থা করার চেষ্টা করছে ইডি।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা