বড় স্বস্তি ইমরানের, গ্রেফতারি পরোয়ানা বাতিল করল ইসলামাবাদ আদালত

আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় বড়সড় স্বস্তি পেলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শনিবার আদালতে হাজিরা দেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করলেন ইসলামাবাদ জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওই দিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফের আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির অভিযোগ তুলে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। ওই মামলার পরিপ্রেক্ষিতে ইমরানের সাংসদ পদ বাতিলের পাশাপাশি পাঁচ বছরের জন্য ভোটে লড়ার অধিকারও কেড়ে নিয়েছিল। ওই মামলাতে হাজিরা না দেওয়ার জন্য গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদ জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। পরে ১৩ মার্চ দ্বিতীয়বারের জন্য জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ওই নির্দেশ কার্যকর করতে ৫ ও ১৪ মার্চ লাহোরের জামান পার্কের বাড়িতে হানা দেয় ইসলামাবাদ পুলিশ। যদিও পিটিআই সমর্থকদের প্রবল বাধার মুখে খালি হাতে ফিরতে হয় পুলিশকে। গ্রেফতারি পরোয়ানা খারিজের আর্জি জানিয়ে লাহোর ও ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। দুই হাইকোর্টের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির উপরে শনিবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়। পাশাপাশি পিটিআই চেয়ারম্যানকে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই এদিন ইসলামাবাদ জেলা আদালতে হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও জুডিশিয়াল কমপ্লেক্সের গেটেই আটকে পড়েন তিনি। ভিতরে ঢোকা নিয়ে ইসলামাবাদ পুলিশের সঙ্গে দফায়-দফায় সংগর্ষ হয় পিটিআই কর্মী-সমর্থকদের। শেষ পর্যন্ত গাড়িতে বসেই আদালতে হাজিরা দেন ইমরান। আর ওই হাজিরার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন বিচারক জাফর ইকবাল। ।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের