সীমানা সংঘাতের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। আগামিকাল রাজ্যে আসছেন তিনি। নবান্নে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও ডিজি মনোজ মাল্যব্যের সঙ্গে। কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি হয় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যে রাজ্যে সেখানে বিএসএফ-এর কাজের এলাকা হবে ৫০ কিলোমিটার। যার তীব্র প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক তাদের সিদ্ধান্তে অনড় থাকে। আর সেই বিষয় নিয়েই আলোচনা করতে আগামিকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা।

পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত শেয়ার করছে বাংলাদেশ। সেই জায়গায় বিএসএফ-এর কাজের জায়গা আরও বাড়ানো হয়েছে। সেই জায়গায় কীভাবে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বিএসএফ তা বোঝাতেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রসচিব। কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী অসম ও পশ্চিমবঙ্গে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করছে, আর পঞ্জাব, পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে। এই তিনটি এলাকাতেই বিএসএফ-এর কাজের এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো ও অনুপ্রবেশ আটকাতেই এই পদক্ষেপ। যদিও তা মানতে নারাজ পঞ্জাব ও পশ্চিমবঙ্গ সরকার। এটা গণতন্ত্র বিরোধী বলেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাস করেছে কংগ্রেস সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সর্বশক্তি দিয়ে পঞ্জাবকে রক্ষা করব। কেন্দ্রের চক্রান্ত মানব না।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা