সন্ত্রাস মামলায় ২৭ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন ইমরানের

পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যানকে রক্ষাকবচ দিল লাহোর হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: ফের স্বস্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ জেলা আদালত চত্বরে পুলিশের ওপরে হামলার অভিযোগে দায়ের হওয়া সন্ত্রাস মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যানকে রক্ষাকবচ দিল লাহোর হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি শাহবাজ রিজভি ও বিচারপতি ফারুখ হায়দরের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২৭ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

তোষাখানা মামলায় ইসলামাবাদের অতিরিক্ত জেলা দায়রা বিচারক জাফর ইকবালের এজলাসে গত ১৮ মার্চ শনিবার হাজিরা দিতে হাজির হয়েছিলেন ইমরান খান। আর ওই হাজিরা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামাবাদ আদালত চত্বর। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে পিটিআই কর্মী-সমর্থকদের। পুলিশের অভিযোগ, পিটিআই কর্মীরা দলের চেয়ারম্যান ইমরান খানের নির্দেশেই তাদের ওপরে হামলা চালিয়েছে। ওই হামলার অভিযোগে পিটিআই চেয়ারম্যান সহ কয়েকশো অজ্ঞাতপরিচয়ধারী পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে ইসলামাবাদ পুলিশ।

এদিন ওই মামলায় অন্তর্বর্তী জামিন চেয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দুপুর একটা নাগাদ সশরীরে আদালতে হাজির হন ইমরান। বিচারপতি শাহবাজ রিজভি ও ফারুখ হায়দরের এজলাসে মামলার শুনানিতে তিনি ফের তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কার কথা জানান। পাশাপাশি অভিযোগ করেন, ‘দেশের বর্তমান সরকার তাঁকে খুন করার পরিকল্পনা করছে। গত শনিবার ইসলামাবাদ আদালত চত্বরে যে ঘটনা ঘটেছিল, তা ছিল ইসলামাবাদ পুলিশের পূর্বপরিকল্পিত। ওইদিন তাঁকে খুন করার চেষ্টা চালিয়েছিল ইসলামাবাদ পুলিশ।’ এর পরেই ২৭ মার্চ পর্যন্ত ইমরানের গ্রেফতারির ওপরে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতিরা।  

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের