পিটিভি-র সঞ্চালককে ক্ষমা করলেন না শোয়েব, বাড়ল বিতর্ক

পিটিভি বিতর্ক বেড়েই চলেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পিটিভি বিতর্ক বেড়েই চলেছে। পাকিস্তান সরকারের চ্যানেলের উপস্থাপক নাউমান নিয়াজকে একদমই ক্ষমা করতে পারছেন না শোয়েব আখতার। প্রাক্তন এই পাক পেসার মনে করেন, নিয়াজের উচিত চ্যানেলের সমস্ত কর্মী এবং দর্শকদের কাছে ক্ষমা চাওয়া। সেই সঙ্গে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ দাবি করেন যে নাউমানের লাইভ শো চলাকালীনই তাঁর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।

দিন কয়েক আগেই পিটিভি স্পোর্টসের একটি একটি টক-শো-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া হার্স রাউফকে প্রশংসায় ভরিয়ে দেন শোয়েব। কীভাবে হারিস নিজের বোলিংয়ে এতো উন্নতি করলেন এই বিষয়টি ব্যাখ্যা করতে থাকেন তিনি।

এমন সময় হঠাৎ আখতারকে থামিয়ে দিয়ে সেখানে আরেক পাক পেসার শাহিন আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন অনুষ্ঠানের উপস্থাপিক নিয়াজ। তিনি শাহিনকে নিয়ে বলতে শুরু করেন। আর এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি শোয়েব। টক-শো-র মধ্যেই খানিকটা রাগের মধ্যে দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমি কিন্তু শাহিন আফ্রিদির কথা বলছিলাম না, হারিস রাউফের কথা বলছি।’ আর এরপরই লাইভ শো-র উপস্থাপিক শোয়েবকে বলে বসেন, ‘আপনি অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন।’ এরপরই রেগে শো ছেড়ে বেরিয়ে যান শোয়েব।

যদিও এর জন্য কিছুদিন পরই একটি ইউটিউব চ্যানেলে বসে শোয়েরবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন উপস্থাপক নিয়াজ।

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন