ছেলেকে মারার প্রতিশোধ, শিক্ষককে তাড়া করে পাল্টা মার বাবা-মায়ের

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলার এক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে মারধরের অভিযোগে শিক্ষককে তাড়া করে পাল্টা মারধর করলেন তার বাবা-মা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলার এক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। ইতিমধ্যে অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ছাত্রকে মারার কথা অস্বীকার করেছেন শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে মারধরের অভিযোগ তোলা হয়েছে ওই স্কুলের শিক্ষক আর ভরতের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলে আর ভরতকে তাড়া করে মারধর করলেন ছাত্রের বাবা-মা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া তিন মিনিটের ভিডিওতে দেখা যায়, ওই দম্পতি শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষকের সঙ্গে চিৎকার করে তর্ক করা শুরু করেন। ছাত্রের মা সেলভি শিক্ষকের উদ্দেশ্যে বলেন, শিশুকে মারা বেআইনি।

চিৎকার তাঁকে বলতে শোনাব যায়, ‘শিশুকে মারা বেআইনি। কে আপনাকে অধিকার দিয়েছে? আপনাকে আমি চপ্পল দিয়ে মারব।’ এরপর ওই ছাত্রের বাবা শিবলিঙ্গম শ্রেণীকক্ষের ভিতরে শিক্ষককে তাড়া করে তাঁকে মারতে শুরু করেন। শিক্ষককে লক্ষ্য করে ছোট ইট বা পাথর জাতীয় বস্তুও ছোঁড়েন। এরপর আর ভরতের চিৎকার শুনে স্কুলের অন্য শিক্ষকরা ছুটে আসেন। গোটা ঘটনার তদন্তে নেমে শিশুটির বাবা মা এবং ঠাকুরদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারিনটেনডেন্ট ডাঃ এল বালাজি সারাভানান বলেন, ‘হামলা, ভয় দেখানো, ষড়যন্ত্র এবং একজন সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি।’

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়