শিক্ষক নিয়োগ কাণ্ডে নাম জড়াল কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়ালের

কুন্তলের অভিযোগের পরিপ্রেক্ষিতে কামদুনি প্রতিবাদীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কামদুনি কাণ্ডের পরেই সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন তিনি। গত কয়েক বছরে ‘লেফট-রাইট’ (কখনও বামপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠ, কখনও বিজেপির সঙ্গে সখ্যতা) করার দৌলতে বার বার খবরের শিরোনামে থেকেছেন যিনি সেই মৌসুমী কয়ালের নামই এবার জড়াল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ সরাসরি অভিযোগ করেছেন, দুর্নীতি কাণ্ডের আর এক হোতা তাপস মণ্ডলের এজেন্ট ছিলেন মৌসুমী কয়াল। কুন্তলের অভিযোগের পরিপ্রেক্ষিতে কামদুনি প্রতিবাদীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

তৃণমূল কংগ্রেসের কট্টর বিরোধী মৌসুমী কয়াল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের মহিষবাথানের অফিসে চাকরি করতেন। দীনদয়াল উপাধ্যায় কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রকল্পের কাজ ছিল। কী যোগ্যতায় তিনি চাকরি পেয়েছিলেন তা পরিস্কার নয়। শিক্ষক নিয়োগের ঘটনায় ‘প্রাক্তন’ বস এর নাম জড়ানোর সঙ্গে সঙ্গেই দুরত্ব বাড়ানোর চেষ্টায় আসরে নামেন মৌসুমী। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ডিগবাজি খেয়ে জানান, নিয়মিত বেতন পেতেন না বলে তাপসের অফিসের চাকরি ছেড়ে দিয়েছিলেন। প্রাক্তন বসকে গ্রেফতারির দাবিও তুলেছিলেন।

তৃণমূল কংগ্রেস বিরোধী সংবাদমাধ্যমের দৌলতে প্রতিবাদীর তকমা পাওয়া মৌসুমী কয়ালের বিরুদ্ধেই এদিন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কুন্তল ঘোষ। আদালতে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মৌসুমী কয়াল জানতাম তাপস মণ্ডলের এজেন্ট। কত টাকা তুলেছে জানি না।’ আইনজীবীদের মতে, যেহেতু তাপসের অফিসে দীর্ঘদিন ধরে কাজ করতেন মৌসুমী এবং অনেক অপকর্ম জানতেন  ফলে তাকে অবিলম্বে নিজেদের হেফাজতে নেওয়া উচিত ইডি কিংবা সিবিআইয়ের। জেরা করলে আরও অনেক বিস্ফোরক তথ্য বের হবে।’

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা