পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লেন মহম্মদ নবি-রশিদ খানরা

শারজায় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ৯২ রান তোলে পাকিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান। শুক্রবার শারজায় টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়ে ইতিহাস গড়লেন রশিদ খান, মহম্মদ নবি, ফজল হক ফারুকিরা। প্রথমে ব্যাট করতে নেমে একশোর গণ্ডি পেরোতে পারেননি শাদাব খানরা। জয়ের সহজ লক্ষ্যভেদে কোনও ভুল করেননি আফগান খেলোয়াড়রা। ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেন।

শারজার মাটিতে অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজের জন্য দলের অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফের মতো তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এক ঝাঁক তরূণ খেলোয়াড়কে দলে রেখে জুয়া খেলতে চেয়েছিলেন পাক নির্বাচকরা। কিন্তু সেই জুয়া খেলা ব্যুমেরাং হয়ে গিয়েছে। দলে সুযোগ পাওয়া নবীনরা তেমন দাগই ফেলতে পারেননি। প্রথমে ব্যাট করে আফগান বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। টি টুয়েন্টির ইতিহাসে এটি পঞ্চম সর্বনিম্ন স্কোর পাকিস্তানের। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইমাদ ওয়াসিম (১৮)। অধিনায়ক শাদাব খান (১২) ও ওপেনার সাইম আবু (১২), তৈয়ব তাহির (১৬)আর কোন ব্যাটার দুই অঙ্কের রান পাননি। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ফজল হক ফারুকি, মহম্মদ নবি ও মুজিব-উর-রহমান।

জয়ের জন্য ৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৭ রানে তিন উইকেট হারায় আফগানিস্তান। দ্রুত সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান (৯), গুলবদন নৈয়ব (০) ও রহমানুল্লাহ গুরবাজ (১৬)। দলকে বিপদ থেকে উদ্ধার করতে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন মহম্মদ নবি। করিম জানাত (৭) দ্রুত সাজঘরে ফেরায় নাজিবুল্লাহ জারদানকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলে দলকে জয় এনে দেন। ১৩ বল বাকি থাকতেই জয় হাসিন করে আফগানিস্তান। নবি ৩৮ বলে ৩৮ এবং নাজিবুল্লাহ ২৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী